,

‘হেফাজত কোন নির্বাচনে অংশ নিবে না’

news-image

চট্টগ্রাম প্রতিনিধি : হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরী বলেছেন, হেফাজত কোনো রাজনৈতিক সংগঠন নয়, রাজনৈতিক কোনো মোর্চার সাথে হেফাজতের কোনো সম্পর্ক নেই। হেফাজত কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না।

কাউকে কোনো নির্বাচনে মনোনয়ন দেবে না। তিনি বলেন, হেফাজত মুসলমানদের ইমান-আকিদা রক্ষার সংগ্রামের একটি অরাজনৈতিক বৃহত্তম সংগঠন।

শুক্রবার হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে উদ্যোগে জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে দু’দিনব্যাপী শানে রেসালত সম্মেলনের উদ্বোধনী দিনে তিনি এসব কথা বলেন।

সংগঠনের মহাসচিব হাফেজ জুনায়েদ বাবুনগরী বলেন, নির্যাতিত হয়ে আশ্রয় নেওয়া মিয়ানমারের নাগরিকদের নাগরিকত্ব দিয়ে ওই দেশে ফিরিয়ে নেওয়ার জন্য মুসলিম দেশগুলোকে ভূমিকা রাখবে হবে। এসব দেশগুলো নির্যাতিত মিয়ানমারের মানুষের পাশে দাঁড়ানোরও আহ্বান জানান।

চার অধিবেশনের সম্মেলনে সভাপতিত্ব করেন আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী, মাওলানা হাফেজ তাজুল ইসলাম ও মাওলানা লোকমান হাকিম। সম্মেলনে বক্তব্য দেন মাওলানা তাফাজ্জুল হক হবিগঞ্জী, মাওলানা জুনাইদ আল হাবিব, মাওলানা মুফতি আহমদুল্লাহ, মাওলানা হাফেজ নুরুল ইসলাম, মাওলানা ওবাইদুর রহমান খান নদভী, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা শেখ আহমদ, মুফতি রহিমুল্লাহ, মাওলানা ফোরকান আহমদ, মাওলানা জিয়াউল হোসাইন ও মাওলানা সলিমুল্লাহ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর