,

ফের মা হতে চলেছেন রানি মুখার্জি!‌

news-image

বিনোদন ডেস্ক : আবার মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী রানি মুখার্জি। তবে নিশ্চিত করে জানা না গেলেও কলকাতায় একটি অনুষ্ঠানে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই ইঙ্গিত দিলেন তিনি।

সেই সঙ্গে কথা বললেন, বলিউডে নিজের ক্যারিয়ার, আদিত্য চোপরার সঙ্গে দাম্পত্য, মেয়ে আদিরা, এমনকি নেপোটিজম নিয়েও।

রানি জানান, তারা স্বামী-স্ত্রী যখনই কথা বলেন, তখনই দ্বিতীয় সন্তান কবে আসতে পারে তা নিয়ে কথা বলেন। বড় পরিবারের আশা থাকলেও বয়স হয়ে যাওয়ায় এখন আর বেশি সন্তান হওয়া সম্ভব নয় বলেও তিনি জানেন। রানির এই কথাতেই তার দ্বিতীয়বার সম্তানসম্ভাবনার ইঙ্গিত পাচ্ছেন সাংবাদিকরা।

এছাড়া রানি আরও বললেন, আদিত্য এবং তার আলোচনায় নিজেদের একান্ত জীবন এবং মেয়ে আদিরাই পুরাটা জুড়ে থাকে। ইতিমধ্যেই তিনি আদিত্যকে আধা বাঙালি করে তুলেছেন। এখন আদিত্য পুরোপুরি বাংলা না বলতে পারলেও বুঝতে পারেন। আদিরাও বাংলা গান শিখেছে বলে জানান তিনি।

মেয়ের জন্মের দুই বছর পর ফিরে আগামী ছবি ‘‌হিচকি’‌ নিয়ে সংশয়ে ছিলেন, কিন্তু পরিচালকের তার উপর ভরসা ছিল।

তবে নেপোটিজম ইস্যুতে সতর্ক শোনালো এই নায়িকাকে। শুধু বললেন, বলিউডে নন ফিল্মি পরিবার থেকে এসেও অনেকে বড় হয়েছেন। তিনিও মাখন মসৃণ পথ পাননি। তাই এই বিতর্ক অর্থহীন। ‌‌

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর