,

বিজোড়কে জোড় বানালেন মেসি

news-image

স্পোর্টস ডেস্ক : জুতো সব সময় জোড় সংখ্যাতেই ভালো। একপাটি জুতো হারিয়ে গেলে অন্যটা যে অচল। হোক না পায়ে পরবেন না, তবু মেসি নিশ্চয়ই তিন নম্বর সোনার জুতোটি জিতে খুশি ছিলেন না। এবার চার নম্বরও এসে গেল। আজ মেসির হাতে বার্সেলোনায় আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়েছে ইউরোপের শীর্ষ গোলদাতার এই পুরস্কার।

দীর্ঘ বিরতির পর এই পুরস্কার জিতলেন আর্জেন্টাইন তারকা। ২০০৯-১০ থেকে পরের চার মৌসুমে তিনবারই জিতেছিলেন। এরপর চার মৌসুম বিরতি। দুবার করে ক্রিস্টিয়ানো রোনালদো আর সুয়ারেজ জেতার পর মেসি আবার চুমু আঁকলেন সোনায় মোড়ানো জুতোটায়। এরপর চারটি বুট সামনে রেখে ছবিও তুললেন। গতবার লা লিগায় ৩৭ গোল করে ৭৪ পয়েন্ট নিয়ে মেসি ছিলেন ইউরোপের সেরা গোলদাতা।

মেসির হাতে পুরস্কার তুলে দেন গতবারের বিজয়ী সতীর্থ সুয়ারেজ। ছবি: এএফপি

ইউরোপের সব লিগ মিলিয়ে এই পুরস্কার দেওয়া হয়। তবে লিগ বিবেচনায় গোলপ্রতি পয়েন্ট ভিন্ন থাকে। নিচু সারির লিগগুলোয় প্রতি গোলে দেড় ও ১ পয়েন্ট বরাদ্দ হয়। শীর্ষ লিগগুলোর গোল পায় ২ পয়েন্ট করে।

স্ত্রী আন্তোনেয়া ও ছেলে থিয়াগোও ছিল অনুষ্ঠানে। ছবি: এএফপি

এর আগে রোনালদোও সর্বোচ্চ চারবার এই পুরস্কার জিতেছেন। মেসি এবার তাঁর রেকর্ডে ভাগ বসালেন। নতুন মৌসুমের লিগে দুজনের যেমন শুরু হয়েছে; তাতে মেসি পঞ্চম গোল্ডেন বুট জেতার ব্যাপারে অনেক এগিয়ে আছেন।

আজ বার্সেলোনায় মেসির হাতে এই পুরস্কার তুলে দেন গতবারের বিজয়ী সুয়ারেজ। মেসির স্ত্রী ও বড় ছেলেও এ সময় ক্যামেরাবন্দী হন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর