,

হুমকির জবাব বিকিনিতে দিলেন দীপিকা

news-image

বিনোদন ডেস্ক : বলিউডে এই সময়ে জনপ্রিয় ও গুণী নায়িকাদের নাম নিতে হলে দীপিকা পাড়ুকোন এক-দুইয়ের মধ্যে থাকবেন। অথচ বিতর্ক যেন পিছুই ছাড়ছে না এই সুন্দরী অভিনেত্রীর। সঞ্জয় লীলা বানশালি পরিচালিত ‘পদ্মাবতী’ ছবির মুক্তি ঠেকাতে সম্প্রতি আটঘাট বেধে মাঠে নামে শ্রী রাজপুত করণী সেনাসহ হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠন।

ছবিটির নায়িকা দীপিকার নাক কাটার হুমকিসহ তার ও পরিচালকের মাথার দামও নির্ধারণ করে মারাঠি একটি সংগঠন। এতো কিছুর পরও ‘পদ্মাবতী’ হিসেবে ইতিমধ্যেই ভক্ত-দর্শকের মন জয় করে নিয়েছেন সুন্দরী এই অভিনেত্রী। যদিও ‘পদ্মাবতী’ তার জীবনের সবচেয়ে ক্লান্তিকর অভিজ্ঞতা, ছবিটির প্রচারে নিজে এ কথা জানিয়েছেন দীপি।

সেই ক্লান্তিই যেন কাটালেন ফিল্মফেয়ার ম্যাগাজিনের প্রচ্ছদের শুটিংয়ে। এবার ক্যামেরার সামনে খোলামেলা লুকে ধরা দিলেন এই গুণী নায়িকা। সমুদ্রতীরে নিজেকে মেলে ধরেছেন বিচ পোশাকে। কেবল শরীরসর্বস্ব নয়, বরং নারীত্বকে সেলিব্রেট করার জন্যই ফিল্মফেয়ারের এ শুট। ক্যামেরার সামনে প্রতিটি ছবিতে দীপিকার প্যাশনের ছাপ স্পষ্ট।

তর্ক-বিতর্ক যা-ই থাক, এর মাঝেও প্রযোজক-পরিচালকদের প্রথম পছন্দ তিনি। তাই সঞ্জয় লীলা বনশালির মতো পরিচালকও তৃতীয়বারের মতো নায়িকা হিসেবে বেছে নেন তাকে। শোনা যাচ্ছে, শাহরুখের ‘ডন থ্রি’-তেও প্রিয়াঙ্কা চোপড়ার বদলে দেখা যাবে দীপিকাকে। এসবের কারণে ছবিগুলোতে তার ব্যক্তিত্ব, সৌন্দর্য ও আবেদনে স্পষ্ট। সূত্র: হিন্দুস্তান টাইমস।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর