,

‘কোয়ান্টিকো’র তৃতীয় মৌসুমে নতুন প্রিয়াঙ্কা

news-image

বিনোদন প্রতিবেদক : নতুন কোনো ছবি বা ধারাবাহিকে শুটিং শুরু করা মানেই বলিউড তারকাদের নতুন রূপে হাজির হওয়া। আর তারকাটি যখন প্রিয়াঙ্কা চোপড়া এবং ধারাবাহিকটির নাম যখন হলিউডের জনপ্রিয় সিরিয়াল ‘কোয়ান্টিকো’ তখন নতুন রূপে হাজির হওয়া আবশ্যিক হয়ে পড়ে। তাই তো নতুন কোয়ান্টিকোর মৌসুমের জন্য নিজেকে নতুন রূপে সাজালেন প্রিয়াঙ্কা।

ডিএনএ ইন্ডিয়ার খবরে প্রকাশ, চুল কেটে তা আকাবাঁকা করিয়েছেন প্রিয়াঙ্কা। তাঁর নতুন এ রূপের ছবির কোলাজ সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছেন তিনি। যার ক্যাপশনে তিনি লিখেন, “যখন আমাদের চুলগুলো নতুনভাবে কাটা হয় তখন তাতে বারবার হাত দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। হাত দিয়ে বারবার দেখতে হয় চুলগুলো ঠিক আছে কি না। অ্যালেক্স প্যারিস#সিজন ৩”

বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন প্রিয়াঙ্কা। সেখানেই চলছে কোয়ান্টিকো ধারাবাহিকের তৃতীয় মৌসুমের শুটিং। ধারাবাহিকে প্রিয়াঙ্কার চরিত্রের নাম অ্যালেক্স প্যারিস। ধারাবাহিকটি ছাড়াও ‘ইজ নট ইট রোমান্টিক’ এবং ‘আ কিড লাইক জেক’ নামের দুটি হলিউড চলচ্চিত্রের শুটিং নিয়েও ব্যস্ত রয়েছেন প্রিয়াঙ্কা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর