,

যশোরে সাংবাদিককে কুপিয়ে হত্যার চেষ্টা

news-image

যশোর প্রতিনিধি : যশোর থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কথার সাংবাদিক আনন্দ দাসকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় যশোর সদর উপজেলার চাঁচড়া বর্মণপাড়া বিলের পাশে এ ঘটনা ঘটে।

আনন্দ দাস যশোরের কেশবপুর উপজেলার মাদারডাঙ্গা গ্রামের শিবপদ দাসের ছেলে। বর্তমানে যশোর শহরের ষষ্টিতলা এলাকায় বসবাস করেন তিনি।

আনন্দ দাস বলেন, সন্ধ্যায় তিনি চাঁচড়া বর্মণপাড়ার মাঠে দাঁড়িয়ে ছিলেন। এ সময় তিন দুর্বৃত্ত তাঁকে পাশের বিলের কাছে নিয়ে যায়। এরপর ধারালো অস্ত্র দিয়ে তাঁর দুই পায়ের গোড়ালি, বাঁ হাতের কব্জি ও গলায় পোঁচ দেয়। এরপর তিনি অচেতন হয়ে পড়েন। কারা কী কারণে তাঁকে জখম করেছে তা তিনি বলতে পারেননি।

বর্মণপাড়ার হোটেল ব্যবসায়ী অনুপ বসু বলেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যায় ওই এলাকা থেকে একজন খবর দেন যে বিলের মধ্যে কাদামাটি লাগানো এক ব্যক্তি পড়ে আছেন। এ সময় আমি স্থানীয় লোকজন নিয়ে আনন্দ দাসকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।’

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হাবিবুর রহমান বলেন, আনন্দ দাসের শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তাঁকে রক্ত দেওয়া লাগবে, তবে তাঁর অবস্থা আশঙ্কামুক্ত।

যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আবুল বাশার জানান, খবর শুনে তিনি হাসপাতালে গিয়েছেন। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর