,

জিয়াউর রহমানের ছোট ভাই মারা গেছেন

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাই আহমেদ কামাল (৬৮) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে তিনি রাজধানীর সবুজবাগে নিজ বাসায় মারা যান।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবীর খান এ কথা জানান। আহমেদ কামাল ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ বিভিন্ন অসুখে ভুগছিলেন।

আহমেদ কামালের মৃত্যুতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক জানিয়েছেন।

পাঁচ ভাইয়ের মধ্যে আহমেদ কামাল ছিলেন সবচেয়ে ছোট। বাকি চার ভাই আগেই মারা গেছেন।

আহমেদ কামাল বাংলাদেশ পর্যটন করপোরেশনের পরিচালক ছিলেন। ওই পদে থেকে তিনি অবসরে যান। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন অবিবাহিত। সবুজবাগের বাসায় তিনি একাই থাকতেন।

২০১৬ সালে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করে হঠাৎ জনসমক্ষে আসেন তিনি। তিনি নতুন দল গঠন করছেন এমন আলোচনাও ওঠে রাজনৈতিক অঙ্গনে।

শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাঁর মরদেহ গ্রামের বাড়ি বগুড়ার গাবতলী নেওয়া হবে। তাঁর ইচ্ছানুযায়ী সেখানে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর