,

আশুগঞ্জে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

news-image

আশুগঞ্জ প্রতিনিধি :  গ্রামীন জনগণের আর্থ-সামজিক উন্নয়নের লক্ষ্যে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের ব্রাহ্মণবাড়ীয়া জোনের উদ্যোগে বুধবার দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক ইকবাল আহম্মদ।
আশুগঞ্জ শহরের আর জে টাওয়ার কনফারেন্স রুমে অনুষ্ঠিত কর্মশালায় পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের ব্রাহ্মণবাড়ীয়ার জোনাল ম্যানেজার মোঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের উপ-ব্যবস্থাপক প্যানেল-২ হাসানুর রহমান এবং চট্টগ্রাম উত্তর জোনের জোনাল ম্যানেজার মোঃ নজরুল ইসলাম খান। প্রধান অতিথি তাঁর বক্তব্যে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক ইকবাল আহম্মদ ক্ষুদ্র ঋণের পাশাপশি, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাতকে সমান গুরুত্ব দিয়ে-সমন্বিত উন্নয়ন কৌশল গ্রহনের উপর গুরুত্ব আরোপ করেন।কর্মশালায় বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা শেষে কাজের দক্ষতার উপর ভিত্তি করে পুরষ্কার বিতরণ করা হয়। কর্মশালায় ৬টি এরিয়া ম্যানেজার,২৭টি ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজারগন অংশ গ্রহন করেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর