সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘প্রধান বিচারপতির পদ রাষ্ট্রপতি নিশ্চয়ই বেশিদিন খালি রাখবেন না’

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রধান বিচারপতির পদ রাষ্ট্রপতি নিশ্চয়ই বেশিদিন খালি রাখবেন না, এটা নিয়ে বিতর্কের সৃষ্টি করার কোনো দরকার নাই, তার কারণ হচ্ছে রাষ্ট্রপতি নিশ্চয়ই এ পদটি বেশিদিন খালি রাখবেন না- এমন মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। আজ বৃহস্পতিবার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ের বিচারকদের প্রশিক্ষণ কোর্সের একটি অধিবেশন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এক প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, আপনাদের (সাংবাদিকদের) কথা- বিচারপতিদের শপথ পড়াবেন প্রধান বিচারপতি, প্রধান বিচারপতি নিয়োগ না হওয়া পর্যন্ত বিচারপতি নিয়োগ দেওয়া যাবে না- মর্মে আমাদের সংবিধানের ৯৭ অনুচ্ছেদে অস্থায়ী প্রধান বিচারপতির কথা বলা আছে; যিনি আপিল বিভাগের প্রবীণতম বিচারপতি হবেন, তিনি অস্থায়ী প্রধান বিচারপতি হবেন। সেখানে কিন্তু পরিষ্কারভাবে বাংলায় এ কথা বলা আছে অনুরূপ। প্রধান বিচারপতির অনুরূপ ক্ষমতা প্রয়োগের কথা বলা আছে। অনুরূপ মানে হচ্ছে- প্রধান বিচারপতি যা করতে পারবতেন তিনিও তা করবেন।

আইনমন্ত্রী আরো বলেন, যিনি এখন অস্থায়ী প্রধান বিচারপতি তিনি কিন্তু একটা শপথ নিয়েছেন, আপিল বিভাগের বিচারপতি হিসেবে। অনুরূপ মানে হচ্ছে- চিফ জাস্টিসের সকল ক্ষমতা তিনি পালন করতে পারবেন। সেখানে কিন্তু কোনো বিভাজন করে দেওয়া হয় নাই। তিনি কি করতে পারবেন কি পারবেন না।

অবকাশকালীন ছুটি শেষে সুপ্রিম কোর্ট খোলার আগের দিন অর্থাৎ গত ২ অক্টোবর অসুস্থতার কথা জানিয়ে একমাসের (৩ অক্টোবর থেকে ১ নভেম্বর) ছুটিতে যান প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।

পরে বিদেশে যেতে আরো ১০ দিনের (২ থেকে ১০ নভেম্বর) ছুটি বাড়িয়ে নিয়েছেন তিনি। অস্ট্রেলিয়া থেকে কানাডা যাওয়ার পথে ১০ নভেম্বর (শুক্রবার) সিঙ্গাপুরস্থ বাংলাদেশ হাইকমিশনে রাষ্ট্রপতি বরাবর তার পদত্যাগপত্র জমা দেন সুরেন্দ্র কুমার সিনহা।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা