সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নেইমার-কাভানিতে পিএসজির গোল উৎসব

news-image

স্পোর্টস ডেস্ক : লিগের এখনো এক মৌসুম শেষ হয়নি নেইমারের। এরই মধ্যেই নেইমার নাকি ফ্রান্স ছেড়ে রিয়ালে ফিরছেন। গত কয়েক দিন ধরেই এ খবর ছড়িয়ে পড়েছে। এসব গুঞ্জন উড়িয়ে দিয়ে গতকালকের ম্যাচে শুরু থেকে শেষ পর্যন্ত দুর্দান্ত খেললেন নেইমার। গোল করলেন ও করালেন।

গতকাল বুধবার রাতে তার অসাধারণ নৈপুণ্যে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ম্যাচে সেল্টিককে একেবারেই উড়িয়ে দিয়েছে ফ্রেঞ্চ ক্লাবটি। জিতেছে ৭-১ গোলে। এ ম্যাচে পিএসজির জয়ে নেইমার ছিলেন বেশ উজ্জ্বল। তিনি জোড়া গোল করেন, সঙ্গে জোড়া গোল করলেন কাভানিও।

এদিন বিশাল জয় পেলেও ম্যাচের প্রথম মিনিটেই গোল খেয়ে বসে পিএসজি। কর্নার থেকে মুসা দেম্বেলের শট কাভানির গায়ে লেগে পিএসজির জালে জড়ায় বল।

এর পরই জ্বলে ওঠেন নেইমার। ম্যাচের নবম মিনিটে গোল করে খেলায় সমতায় ফেরান তিনি। মিডফিল্ড থেকে পাওয়া একটি বল নিয়ে তিনি বক্সের সামনে থেকে চমৎকার শটে প্রতিপক্ষের জালে বল পাঠান (১-১)।

এই ব্রাজিলীয় ফরোয়ার্ড অল্প কিছুক্ষণ পর দলকে এগিয়েও দেন । ২২ মিনিটে মার্কো ভেরাত্তির সঙ্গে পাস দেওয়া-নেওয়া করে প্রতিপক্ষের সীমানায় ঢুকেই কোনাকুনি শটে দলের পক্ষে এবং ব্যক্তিগত দ্বিতীয় গোলটি বার্সা ছেড়ে আসা এই ফরোয়ার্ড। আসরে এটি তাঁর ষষ্ঠ গোল।

এর পর শুরু হয় কাভানির পালা। আলভেসের ক্রসে নেইমারের গায়ে লেগে বল পেয়ে যান এই উরুগুয়ের স্ট্রাইকার, আলতো টোকায় তিনি সেল্টিক জালে বল পাঠাতে মোটেও ভুল করেননি।

৩৫ মিনিটে এমবাপে পিএসজির পক্ষে চতুর্থ গোল করেন। প্রথমার্ধে আর কোনো গোল হয়নি।

প্রথমার্ধের খেলার শেষ হওয়ার পরও একই রূপে ছিল ফরাসি ক্লাবটি। পরবর্তী সময়ে আরো তিনটি গোল আদায় করে নেয় তারা। ৭৫ মিনিটে ভেরাত্তি, ৭৯ মিনিটে করেন কাভানি এবং শেষ মুহূর্তে আলভেস একটি করে গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন।

পিএসজি এই জয়ের সুবাদে পাঁচ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপ থেকে শীর্ষে থেকেই নকআউট পর্বে ওঠে। এই গ্রুপ থেকে বায়ার্ন মিউনিখ ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা