,

দীপিকার বাড়িতে পুলিশি প্রহরা

news-image

বিনোদন ডেস্ক : বিতর্ক এবং শঙ্কা কোনোটিই কমছে না সঞ্চয় লীলা বানশালি পরিচালিত ‘পদ্মাবতী’ ছবিটির মুক্তিকে ঘিরে। ছবির নাম ভূমিকায় অভিনয় করা দীপিকা পাডুকোনকে হত্যার হুমকিও এসেছে। এবার নায়িকার বাড়ির সামনে পুলিশি প্রহরার ব্যবস্থা করা হয়েছে। মূলত তার বাবা-মায়ের নিরাপত্তার জন্যই এই ব্যবস্থা করা হয়। এদিকে বেশ নিরাপত্তাহীনতা ভুগছেন দীপিকাও। ভারতের কর্ণাটক রাজ্যের ব্যাঙ্গালুরু শহরে থাকেন দীপিকার বাবা-মা। তাদের বাড়িতে রাজ্য সরকারের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

কর্ণাটক রাজ্য পুলিশের পক্ষ থেকে ভারতীয় সংবাদমাধ্যমকে জানানো হয়, বেঙ্গালুরুর জেসি নগরে দীপিকার পরিবারের সদস্যদের নিরাপত্তার জন্য গত ২১ নভেম্বর থেকে দুজন পুলিশ রাখা হয়েছে। তারা ব্যক্তিগত কাজে বাইরে গেলেও তাদের সঙ্গে পুলিশ থাকবে। অভিনেত্রী দীপিকা পাড়ুকোন এখন মুম্বাইয়ে রয়েছেন। সেখানে তার জন্যও বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

বলিউডে অভিনয়ের সূত্রে অনেকদিন ধরেই মুম্বাইয়ে থাকেন দীপিকা। তবে এই নায়িকার পরিবারের সবাই থাকেন বেঙ্গালুরুতে। দীপিকার পরিবারের সদস্যদের মধ্যে রয়েছেন বাবা প্রকাশ পাড়ুকোন, মা উজ্জ্বলা, ছোটবোন আনিশা ও দাদি অহিল্যা।

উল্লেখ্য, পদ্মাবতীর অভিনেত্রী দীপিকা ও পরিচালক বানশালির মাথার জন্য ১০ কোটি রুপি পুরস্কারের ঘোষণা দিয়েছে ভারতের ক্ষমতাসীন বিজেপি দলের হরিয়ানা রাজ্য শাখার এক নেতা। আগামী ১ ডিসেম্বর ‘পদ্মাবতী’র মুক্তির কথা থাকলেও তা পিছিয়ে ২০১৮ সালের কথা উল্লেখ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর