,

ভিনগ্রহের প্রাণী নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড়

news-image

অনলাইন ডেস্ক : ক্যালিফোর্নিয়ায় পাওয়া একটি প্রাণীর ভ্রূণ নিয়ে তোলপাড় নেটদুনিয়া। সোশ্যাল মিডিয়ায় দাবি উঠেছে, এ আসলে কোন ভিনগ্রহের প্রাণীর ভ্রূণ।

যে পোস্টে এই অদ্ভুত ছবিটি দেওয়া হয়েছিল সেখানে জানানো হয়েছিল মৃত অবস্থায় এটিকে পাওয়া যায়। পরে যাঁরা ছবিগুলোকে ছড়িয়ে দেন, তাদের দাবি, কোন এলিয়েন নাকি এটি পৃথিবীতে ফেলে গিয়েছে।
বিভিন্ন পোস্টের আলোচনা থেকে জানা যায়, এটি পাওয়ার আগে ক্যালিফোর্ণিয়ার আকাশে অদ্ভুত রকমের আলোর খেলাও দেখা যায়। সব মিলিয়ে এটি যে ভিনগ্রহের কোন প্রাণীই ফেলে গিয়েছে, তাই ক্রমশ নিশ্চিত হতে থাকে। স্বাভাবিক কৌতূহলবশেই সে পোস্ট ছড়াতে থাকে প্রোফাইল থেকে প্রোফাইলে। ক্রমশ নেটদুনিয়ায় ভিনগ্রহের ভ্রূণ দেখার যেন হিড়িক পড়ে যায়। তবে পাশাপাশি অনেকেই প্রশ্ন করতে থাকেন, সত্যি কি একোন এলিয়েন নাকি, এই পৃথিবীরই কোন প্রাণী! অনেকের মতে, এটি আসলে হরিণের ভ্রুণ। তবে যে অবস্থায় ভ্রুণটিকে বাইরে দেখা গিয়েছে তা মাত্র কয়েক মাসের। অর্থাৎ ভ্রূণটি তেমন করে তৈরি হতে পারেনি, ফলত চেনা কোন বিশেষ আকৃতি পায়নি।

তার উপর সেটি কোন মাংসাশী প্রাণীর আক্রমণে পড়ে বীভৎস রূপ নিয়েছে। ফলত চেনা কোন ছবির সঙ্গেই সেটি মেলানো যাচ্ছে না। তবে হরিণের ভ্রুণ বলেই ধারণা বিশেষজ্ঞদের।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর