,

রোহিঙ্গা সংকট: বাংলাদেশের পাশে থাকবে সৌদি আরব : রাষ্ট্রদূত

news-image

নিউজ ডেস্ক : ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ এইচ এম আল-মুতাইরি বলেছেন, রোহিঙ্গা সংকট সমাধানে সৌদি আরব বাংলাদেশের পাশে থাকবে। আজ সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম রাষ্ট্রদূতের উদ্ধৃতি দিয়ে সাংবাদিকদের জানান, ‘রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য পীড়াদায়ক। এ সংকট সমাধানে আমরা বাংলাদেশের পাশে থাকবো। ’

প্রেস সচিব বলেন, সৌদি রাষ্ট্রদূত দুই পবিত্র মসজিদের হেফাজতকারী সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল-সৌদের একটি চিঠি প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন। চিঠির বিষয়বস্তু সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা নাগরিকদের প্রতি বাংলাদেশের মানবিকতার উচ্ছ্বসিত প্রশংসা করে সৌদি রাষ্ট্রদূত বলেন, তারা বাংলাদেশকে এ ব্যাপারে সমর্থন দিয়ে যাচ্ছে। ইতোমধ্যে তার দেশ ত্রাণসামগ্রী পাঠিয়েছে।

জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল-সৌদকে শুভেচ্ছা জানান।

তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে সৌদি আরবের ঐতিহ্যবাহী এবং চমৎকার ভ্রাতৃপ্রতিম সম্পর্ক রয়েছে। বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার সম্পর্ক নতুন উচ্চতায় উপনীত হবে।

দ্ইু দেশের পারস্পরিক সম্পর্ক আগামী দিনগুলোতে আরো জোরদার হবে বলে শেখ হাসিনা আশা প্রকাশ করেন।

এ সময় প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলম এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর