সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘বর্তমান সরকারই নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবে’

news-image

নিউজ ডেস্ক : আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে এবং ক্ষমতাসীন সরকার হিসেবে বর্তমান সরকার নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবে।

বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সেক্টর কমান্ডার্স ফোরোমের উদ্যোগে বঙ্গবন্ধু’র ৭ মার্চের ভাষণ ইউনেস্কোর স্বীকৃতি পাওয়া উপলক্ষে ‘৭ মার্চের মহাকাব্য-বঙ্গবন্ধু ও বাংলাদেশের ইতিহাস’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

তোফায়েল আহমেদ বলেন, ‘নির্বাচন কমিশন (ইসি) নির্বাচন পরিচালনা করবে। বিশ্বের অন্যান্য সংসদীয় গণতান্ত্রিক দেশে বর্তমান সরকার নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করে। বাংলাদেশেও তাই হবে। ’

বিএনপি নেতা মওদুদ আহমেদের বক্তব্যের সমালোচনা করে বাণিজ্যমন্ত্রী বলেন, ক্ষমতা থাকলে আপনারা সরকারকে টেনে-হিচড়ে নামান।

তোফায়েল আরও বলেন, ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচন বানচাল এবং ২০১৫ সালে সরকার পতনের জন্য আন্দোলনের নামে কোন কিছু করতে বাদ রাখেননি। বিএনপি নেত্রী খালেদা জিয়া সরকারের পতন না ঘটিয়ে ঘরে ফিরে যাবেন না বলে ঘোষণা দিয়েছিলেন। কিন্তু তিনি আদালতে হাজিরা দিয়ে ঘরে ফিরে আসতে বাধ্য হয়েছিলেন।

জামায়াতকে নিয়ে ক্ষমতায় গিয়ে ২০০১ সালের মতো দেশে আবার ধ্বংসযজ্ঞ চালানোর সুযোগ দেশের মানুষ বিএনপিকে আর দেবে না বলেও মন্তব্য করেন তিনি।

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের কথা উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ অর্থনৈতিক মুক্তির পথে এগিয়ে যাচ্ছে।

১৯৯৬ সালে ক্ষমতায় এসে তিনি মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠা করেছেন। ২০০৮ সালে ক্ষমতায় এসে বঙ্গবন্ধুর খুনী ও যুদ্ধাপরাধীদের বিচার করেছেন। বর্তমান মেয়াদে তিনি দেশকে অর্থনৈতিক মুক্তির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
রোহিঙ্গা সংকটের কথা উল্লেখ করে তিনি বলেন, মিয়ানমারকে একদিন রোহিঙ্গাদের ফিরিয়ে নিতেই হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কূটনৈতিক সফলতার জন্যই রোহিঙ্গা সংকট আন্তর্জাতিক ইস্যুতে পরিণত হয়েছে। আর সেজন্যই বিশ্ববাসী বঙ্গবন্ধু কন্যাকে মাদার অব হিউমিনিটি উপাধিতে ভূষিত করেছে।

সেক্টর কমান্ডার্স ফোরামের সহ-সভাপতি ও পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক নূরে আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র চেয়ারম্যান ড. কাজী খলিকুজ্জামান, সেক্টর কমান্ডার্স ফোরামের সহ-সভাপতি স্থপতি মোবাশ্বের হোসেন, জাতীয় প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ শফিকুর রহমান, সেক্টর কমান্ডার্স ফোরামের যুগ্ম-মহাসচিব অধ্যাপক আবুল কালাম আজাদ, ফারজানা শাহনাজ মুনির ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী বুলবুল মহলানবিশ।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট সাংবাদিক ও সেক্টর কমান্ডার্স ফোরাম মুক্তিযুদ্ধ একাত্তরের মহাসচিব হারুন হাবিব।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা