,

‘নির্মাতারা মদ্যপ অবস্থায় আমার সবকিছু দেখেন’

news-image

বিনোদন ডেস্ক : ‘আমার শ্লীলতাহানি হতে পারত, ছবির নির্মাতারা মদ্যপ অবস্থায় সবকিছু দেখছিলেন’ ভারতের অভিনেত্রী জেরিন খানের বক্তব্য এটি ৷ সূত্র মতে, তিনি জানিয়েছেন, অকসর ২ ছবির প্রচারের সময়েই তার সঙ্গে এই ঘটনা ঘটেছে৷ আর চিত্রনির্মাতারা তাকে কোনোভাবেই সাহায্য করেননি সেই সময়ে৷

তবে এই বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেন তারা৷ তাদের মতে, ছবির প্রচারের সময় নির্মাতাদের এমন সমস্যায় ফেলেন অভিনেত্রী যে তাদের খুবই অসুবিধার মুখে পড়তে হয়৷ তবে এমন ঘটনা নাকি এর আগেও করেছেন জেরিন, অভিযোগ নির্মাতাদের৷

কলকাতার এক সংবাদমাধ্যমের সংবাদে বলা হয়েছে, অকসর ২ ছবির প্রচারের সময়েও ঘটনার পুনরাবৃত্তি করেন৷ ছবির প্রচারে সম্পূর্ণ সময় থাকতে চাননি৷ যা নিয়ে ঝামেলাও হয়৷ তবে জেরিনকে নিরাপদে হোটেলে পৌঁছে যেতে গাড়িরও ব্যবস্থা করেন তারা৷ কিন্তু জেরিন হোটেলে পৌঁছে মুম্বইয়ে চলে যান কাউকে কিছু না জানিয়ে৷

অন্যদিকে জেরিনের অভিযোগ, তাকে জানানো হয়েছিল, অকসর ২ ছবির বিষয়ে যা বলা হয়েছিল, বাস্তবে তা হয়নি৷ তাকে প্রতিটি ফ্রেমে যতটা সম্ভব কম পোশাক পরতে বলা হয় যার বিরোধিতা করেন তিনি৷ কিন্তু তিনি ছবি ছেড়ে বেরিয়ে আসেনি৷

কারণ তিনি সমাধানের পথে হাঁটতে চেয়েছিলেন৷ কিন্তু প্রতিদিনই তার পোশাক পরিবর্তন করে দেওয়া হত, এবং বোল্ড লুকে ফ্রেমবন্দি করার চেষ্টা হত৷ এমনকি চুম্বন দৃশ্যও যেন জোর করে ঢোকানো হয়েছিল বলে মনে করেন তিনি৷

আবার প্রচার বিতর্ক নিয়ে তিনি জানান, তাকে এই অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি৷ যেভাবে একজন নারীর সঙ্গে আচরণ করা উচিত তাও তার সঙ্গে নাকি হয়নি৷ তাই তিনি বেরিয়ে যেতে চেয়েছিলেন৷ কিন্তু শেষ মুহূর্তে তার গাড়ির চাবিও নিয়ে নেওয়া হয়৷ অবস্থা এমন পর্যায়ে পৌঁছয় যে তার শ্লীলতাহানিও হতে পারত উপস্থিত জনতার মধ্যে৷ কিন্তু তিনি কোনওরকমে সেখান থেকে বেরিয়ে যান৷

ছবি প্রসঙ্গেও জেরিন তার ক্ষোভ প্রকাশ করেন। বলেন, তিনি এই ছবির জন্য অনেক পরিশ্রম করেছিলেন, কিন্তু তার সঙ্গে যে আচরণ করা হয়েছে তার জন্য তিনি আদালতের দ্বারস্থও হতে পারতেন৷ যারা তাকে এই অবস্থার মধ্যে ফেলেছিল তাদের মুখ আর কখনও দেখবেন না বলেই নাকি স্পষ্ট জানান জেরিন খান৷

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর