,

রোহিঙ্গা ক্যাম্পে এইডস আক্রান্ত ৮২ জন শনাক্ত

news-image

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি : উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পগুলোতে মঙ্গলবার পর্যন্ত ৮২ জনকে শনাক্ত করেছে স্বাস্থ্য বিভাগ। যাদের মধ্যে অধিকাংশই নারী। তাদের সবাইকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। কক্সবাজারের সিভিল সার্জন ডা. আবদুস সালাম এ তথ্য নিশ্চিত করেছেন।

কুতুপালং ক্যাম্পের মেডিকেল টিমে কাজ করা ডা. জাফর আলম বলেন, এইডসের জন্য চিহ্নিত ঝুঁকিপূর্ণ দেশ মিয়ানমার। এ কারণে পালিয়ে আসা রোহিঙ্গাদের অনেকের শরীরে এইচআইভি জীবাণু থাকতে পারে।

উখিয়া সদর হাসপাতালে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মেজবাহ উদ্দিন আহমেদ জানান, এইডসের পাশাপাশি রোহিঙ্গারা সর্দি, কাশি, চর্মরোগ, ডায়রিয়াসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে। তা ছাড়া জ্বর, মাথা ব্যথাসহ বিভিন্ন উপসর্গও দেখা যাচ্ছে। তাদের সরকারি-বেসরকারিভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। এসব রোগীর জন্য উখিয়ায় ২৭টি ও টেকনাফে ১৪টি মেডিকেল টিম কাজ করছে। গর্ভবতী নারী ও নবজাতকদের জন্য রয়েছে বিশেষ চিকিৎসা। তা ছাড়া সম্প্র্রতি কলেরা রোগ প্রতিরোধে ৯ লাখ রোহিঙ্গাকে টিকা খাওয়ানোর কাজ শেষ হয়েছে।

তিনি জানান, ১৬ নভেম্বর থেকে চলমান পুষ্টি সপ্তাহে এ পর্যন্ত ৬৭ হাজার রোহিঙ্গা শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ৪৫ হাজার শিশুকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হয়েছে। তা ছাড়া ৭১ হাজার শিশুকে বিভিন্ন পুষ্টিকর খাদ্য ও পরীক্ষা- নিরীক্ষাসহ বিশেষ টিকা দেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর