,

দুদকের মামলা থেকে অব্যাহতি পেলেন কুমিল্লার মেয়র সাক্কু

news-image

নিউজ ডেস্ক : জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলা থেকে অব্যাহতি পেলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু। বর্তমানে সাক্কুর বিরুদ্ধে আর কোনো মামলা নেই।

মঙ্গলবার ঢাকার ৮নং বিশেষ জজ আদালতের বিচারক শামীম আহম্মদ তাকে অভিযোগ থেকে অব্যাহতি দেন।

এদিন মামলার অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল। সাক্কুর আইনজীবী মাসুদ আহম্মদ তালুকদার তার অব্যাহতির আবেদন করেন। অন্যদিকে দুদকের আইনজীবী সাক্কুর বিরুদ্ধে অভিযোগ গঠন করার আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে মামলায় অভিযোগ গঠন করার মতো কোনো উপাদান না থাকায় আদালত সাক্কুকে অব্যাহতি দেন।

সাক্কুর আইনজীবী মাসুদ আহম্মদ তালুকদার বলেন, মেয়র সাক্কুর বিরুদ্ধে হয়রানির জন্য এ মামলা করা হয়েছে। আদালত সন্তুষ্ট হয়ে তাকে অব্যাহতি দেন। বর্তমানে সাক্কুর বিরুদ্ধে আর কোনো মামলা নেই।

মামলার অভিযোগ থেকে জানা গেছে, ৪ কোটি ৫৭ লাখ ৭১ হাজার ৯৩৩ টাকার জ্ঞাত আয়বহির্ভূত অবৈধ সম্পদ অর্জন ও ১ কোটি ১২ লাখ ৪০ হাজার ১২০ টাকার সম্পদের তথ্য গোপন করে মিথ্যা তথ্য দিয়ে দুদকে সম্পদ বিবরণী দাখিল করেন। পরে ওই অভিযোগে ২০০৮ সালের ৭ জানুয়ারি রাজধানীর রমনা থানায় দুদকের তৎকালীন সহকারী পরিচালক শাহিন আরা মমতাজ এ মামলা করেন।

উল্লেখ্য, ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি সাক্কুর বিরুদ্ধে চার্জশিট দাখিল করে দুদক।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর