,

ঢামেকে শিশু চুরি : ৩ সদস্যের তদন্ত কমিটি

news-image

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবন থেকে শিশু চুরির ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঢামেক হাসপাতালের উপ-পরিচালক (ফাইন্যান্স) বিদ্যুত কান্তি পালকে প্রধান করে এ তদন্ত কমিটি গঠন করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. কে এম তারিক। তিনি জাগো নিউজকে বলেন, আগামী তিন কার্যদিবসের মধ্যে কমিটিকে শিশু চুরির ঘটনার তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। কমিটির অপর দুই সদস্য হলেন, উপ-পরিচালক (প্রশাসন) ডা. আবু জাহের ও উপ-পরিচালক (প্রশাসন) ডা. সাইদুজ্জামান।
ডা. কে এম তারিক আরও বলেন, আমরা ঘটনার তথ্য পাওয়ার পর পুলিশকে জানিয়েছে। পুলিশ ঘটনা তদন্ত করছে।

উল্লেখ্য, সোমবার রাত সাড়ে ১২টার পর কে বা কারা মায়ের কোলে ঘুমিয়ে থাকা ৩ মাসের ছেলে শিশুকে নিয়ে গেছে। চুরি হওয়া শিশু জিমের বাবা মো. জুয়েল জানান, হাসপাতালের (ঢামেক) নতুন ভবনের ৭০১ নম্বর ওয়ার্ডের ৪০ নম্বর বেডে মেয়েকে রেখে বারান্নায় ঘুমিয়ে ছিলেন মা মাজেদা। রাত সাড়ে ১২টার দিকে সজাগ পেয়ে দেখেন জিম (ছেলে) নেই।

ময়মনসিংহের গফরগাঁওয়ের বাসিন্দা মো. জুয়েল অসুস্থতার কারণে গত ৩১ অক্টোবর থেকে ঢামেক হাসপাতালে ভর্তি রয়েছেন। এরপর থেকে স্ত্রী মাজেদা তার শিশু কন্যা জিমিকে নিয়ে হাসপাতালে অবস্থান করছিলেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর