,

ঢাকার সরকারি স্কুলে ভর্তি আবেদন শুরু ১ ডিসেম্বর

news-image

রাজধানীর সরকারি মাধ্যমিক স্কুলগুলোতে ভর্তি আবেদন শুরু হবে আগামী ১ ডিসেম্বর। আবেদন চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত। এরপর ২৬ ডিসেম্বর লটারি এবং ২৭, ২৮ ও ২৯ ডিসেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৩০ তারিখের মধ্যেই ফল প্রকাশ করা হবে এবং নতুন বছরের প্রথম দিন থেকেই শুরু হয়ে যাবে ক্লাস।

মঙ্গলবার সকালে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) ভর্তি কমিটির এক সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সভায় উপস্থিত মাউশি পরিচালক (কলেজ) মো. সামছুল হুদা বলেন, রাজধানীর ৩৫টি স্কুলের ভর্তি কার্যক্রম শুরু করতে নীতিমালার আলোকে সভা অনুষ্ঠিত হয়েছে। সেই সভায় ভর্তি সংক্রান্ত বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভায় ডিসেম্বরের ১ তারিখ থেকে ভর্তি কার্যক্রম শুরুর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে ভর্তি কার্যক্রম পরিচালিত হবে বলেও উল্লেখ করেন তিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর