,

সাহাবীদের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করা জায়েজ নহে : অনন্ত জলিল

news-image

বিনোদন প্রতিবেদক : বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ার বরকতে, আলহামদুলিল্লাহ দ্বীনের রাস্তায় চলার চেষ্টা করতেছি এবং শিখতেছি।

কিছুদিন আগে বলেছিলাম, আমি সাহাবীদের জীবনী নিয়ে একটি চলচ্চিত্র নির্মাণ করবো। যাতে করে তরুণ প্রজন্ম আরো বেশি সাহাবীদের জীবন সমন্ধে অবগত হতে পারে। যেহেতু আমি দ্বীনের রাস্তায় নতুন, তাই আলেম ওলামাদের সাথে পরামর্শ করে জানতে পারলাম যে, সাহাবীদের জীবনী নিয়ে সরাসরি চলচ্চিত্র নির্মাণ করা জায়েজ নহে।

তবে মিডিয়ার মাধ্যমে সঠিক ইসলাম তরুণ প্রজন্মের মধ্যে প্রচার করাই আমার মূল লক্ষ্য। কারণ মিডিয়ার মাধ্যমে খুব দ্রুত তথ্য অনেক মানুষের কাছে পৌছে দেয়া যায়।

আমরা জানি, সঠিক ইসলামের জ্ঞান না থাকার কারণে কিছু পথভ্রষ্ঠ মানুষ আমাদের তরুণ প্রজন্মকে ইসলামের নামে বিপদগামী করছে। ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, ইসলামে সন্ত্রাসের কোনো জায়গা নেই। তাই আমি আলেম ওলামাদের সাথে পরামর্শ করে মিডিয়ার মাধ্যমে কিভাবে সঠিকভাবে ইসলাম প্রচার করা যায় তার চেষ্টা করবো ইনশাল্লাহ।
আপনারা আমার জন্য দোয়া করবেন।

(অনন্ত জলিলের ফেসবুক থেকে সংগৃহীত)

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর