সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনার টার্গেট ১৬৭ রান

news-image

স্পোর্টস ডেস্ক : বিপিএলের ঢাকা পর্ব-১ এর শেষ দিনের প্রথম ম্যাচে টস জিতে রাজশাহী কিংসকে ব্যাটিংয়ে পাঠান খুলনা দলপতি মাহমুদউল্লাহ রিয়াদ। নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে রাজশাহী ১৬৭ রানের টার্গেট দিয়েছে খুলনাকে।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে ব্যাটিংয়ে নেমে রাজশাহীর ওপেনার মুমিনুল হক করেন ৫ রান। দ্রুত বিদায় নেন ড্যানিয়েল (০) এবং জাকির হাসান (০)। তবে, আরেক ওপেনার ডোয়াইন স্মিথ টিকে থাকের ক্রিজে। ৩৬ বলে ৬২ রানের এক ঝড়ো ইনিংস খেলেন এই ক্যারিবীয়ান।

৩০ বলে ফিফটি পূর্ণ করেন মুশফিকও। রাজশাহীর দলপতি ড্যারেন স্যামি (৩) ও মেহেদি হাসান মিরাজ (৩) টিকতে পারনেনি। মোহাম্মদ সামি জুনাইদ খানের চতুর্থ শিকারে ফেরেন ব্যক্তিগত ৩ রান করে। জেমস ফ্রাঙ্কলিন ২৭ বলে ২৯ রান করে অফরাজিত থাকেন।

খুলনার আবু জায়েদ ৪ ওভারে ২৯ রান খরচায় তুলে নেন ২ উইকেট।

পাকিস্তানি পেসার জুনাইদ খান ৪ ওভারে ২৭ রান খরচায় তুলে নেন ৪ উইকেট। আফিফ হোসেন ৩ ওভারে ২৩ রানে তুলে নেন ১ উইকেট। কার্লোস ব্রাথওয়েইট ৪ ওভার বল করে ৩৩ রানের বিনিময়ে নেন ১ উইকেট। শফিউল ইসলাম, সেকুজে প্রসন্ন কোনো উইকেট পাননি।

দু’দিন বিরতির পর শুক্রবার থেকে রংপুর-খুলনা ম্যাচ দিয়ে বিপিএলের পঞ্চম আসরের তৃতীয় ভেন্যু জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চট্টগ্রাম পর্ব শুরু হবে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা