,

কাঁদলেন ঐশ্বরিয়া…

news-image

বিনোদন ডেস্ক : অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের বাবা কৃষ্ণরাজ রাই এ বছরের প্রথম দিকে মারা যান। সোমবার ছিলো মৃত্যুর পর কৃষ্ণরাজের প্রথম জন্মদিন। তাই বাবার জন্মদিন পালন করতে গিয়ে এদিন চোখের পানি ধরে রাখতে পারেননি সাবেক এ বিশ্বসুন্দরী।

দিনটা একটু অন্যভাবে পালন করেন অ্যাশ। এদিন একটি স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে ঠোঁটবিকৃত ১০০ শিশুর অস্ত্রোপচারের সব খরচ বহনের ঘোষণা দেন তিনি। ওই স্বেচ্ছাসেবী সংগঠনের গুডউইল অ্যাম্বাসাডর ঐশ্বরিয়া।

বাবার জন্মদিনটি ‘ডে অফ স্মাইল’ হিসেবে অ্যাখ্যা দেন এই অভিনেত্রী। এদিন অ্যাশের সঙ্গে ছিলেন মা বৃন্দা রাই ও মেয়ে আরাধ্যা বচ্চন। অনুষ্ঠানে অনেকে ছবি তুলতে চাইলে বিরক্তির এক পর্যায়ে কেঁদে ফেলেন তিনি। বলেন, দয়া করে ছবি তুলবেন না। কখন, কী করতে হয়, আপনারা জানেন না? এটা তো কোনো প্রিমিয়ার নয়। একটু তো শ্রদ্ধা করতে শেখেন।

নয় বছর ধরে ‘দ্য ঐশ্বর্যা রাই ফাউন্ডেশন’-এর মাধ্যমে আন্তর্জাতিক ক্লেফ্ট চ্যারিটির সঙ্গে যুক্ত আছেন বচ্চন পরিবারের পুত্রবধূ। ২০১৪ সালে তার বাবা কৃষ্ণরাজ ১০০ অসুস্থ শিশুর অস্ত্রোপচারের জন্যে অর্থ সাহায্য করেছিলেন। সেই রীতি বজায় রাখতে চান অ্যাশ। সূত্র: হিন্দুস্তান টাইমস।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর