,

গৃহবধূ শাম্মীর লাশের ময়নাতদন্তকারী চিকিত্সককে তলব

news-image

নিজস্ব প্রতিবেদক : তদন্তে গাফিলতির অভিযোগে হত্যার শিকার গৃহবধূ শাম্মীর লাশের ময়নাতদন্তকারী চিকিৎসক ডা. সোহেল মাহমুদকে তলব করেছে হাইকোর্ট। ৩ ডিসেম্বর তাকে স্ব-শরীরে আদালতে হাজির হতে বলা হয়েছে।

মামলার কেস ডকেট (সিডি) পর্যালোচনা করে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও সহিদুল করিমের ডিভিশন আজ মঙ্গলবার এ আদেশ দেন। এ সময় রাষ্ট্রপক্ষে ডেপুটি এটর্নি জেনারেল ফরহাদ হোসেন ও সহকারী এটর্নি জেনারেল ইউসুফ মাহমুদ মোর্শেদ উপস্থিত ছিলেন।

এর আগে দেয়া তলব আদেশে আজ আদালতে হাজির হন শাম্মী হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা নওশের আলী। তাকে উদ্দেশে করে আদালত বলেন, যথাযথভাবে তদন্ত করেন না বলেই জনমনে সন্দেহের সৃষ্টি হয়। যার কারণে এই মামলা নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এরপর আদালত ৩ ডিসেম্বর পরবর্তী আদেশের জন্য দিন ধার্য রেখে ওইদিনও নওশের আলীকে হাইকোর্টে হাজির থাকতে বলেন।

গত ৭ জুন রাতে রাজধানীর কল্যাণপুরে ভাড়া বাসায় একটি বায়িং হাউসের ঊর্ধ্বতন কর্মকর্তা মো. আলমগীর হোসেন টিটু তার স্ত্রী শামিমা লাইলা আরজুমান্না খান শাম্মীকে অমানবিক নির্যাতন করে হত্যা করে। পরে হাসপাতালে নেয়া হলে চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ছোট ভাই মো. ফরহাদ হোসেন বাদী হয়ে পরদিন মিরপুর মডেল থানায় মামলা করেন।

পরে পুলিশ ঘাতক স্বামী আলমগীর ও তার তৃতীয় স্ত্রী ইসরাত জাহান মুক্তাকে গ্রেপ্তার করে।

মামলার বাদী বলেন, ঢাকায় অবস্থানরত আসামির ধনাঢ্য ভগ্নিপতি মো. আবদুল বাছেদ অর্থের মাধ্যমে ময়নাতদন্ত রিপোর্ট পরিবর্তন এবং মামলাটি ভিন্ন খাতে প্রবাহে কাজ করছেন। এ পর্যায়ে আদালত বলেন, ফৌজদারি মোশন শুনানির এখতিয়ার রয়েছে এই আদালতের। আমরা এ পর্যায়ে প্রতিবেদনের ওপর সুয়োমটো আদেশ দিতে পারব কি? জবাবে দুদক কৌসুলি বলেন, ফৌজদারি কার্যবিধির ৪৩৯ ধারা মোতাবেক এবং আপিল বিভাগের রায় অনুযায়ী আপনাদের স্বতঃপ্রণোদিত হয়ে আদেশ দেওয়ার এখতিয়ার রয়েছে। এরপরই হাইকোর্ট মামলার তদন্ত কর্মকর্তাতে তলব করে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর