,

হাতিয়ায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে ২ জলদস্যু’ নিহত

news-image

র‌্যাবের সঙ্গে ‘বন্দুবযুদ্ধে’ নোয়াখালীর হাতিয়ার বয়ারচরের চতলাঘাট এলাকায় সাইফুল ইসলাম ও সফিক নামে দুই ব্যক্তি নিহত হয়েছেন। র‌্যাবের দাবি, সাইফুল তার জলদস্যু বাহিনীর প্রধান আর সফিক তার সহযোগী।

মঙ্গলবার ভোর ৪টার দিকে এ বন্দুকযুদ্ধের ঘটনায় ঘটনাস্থল থেকে বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয় বলে জানায় র‌্যাব।

র‌্যাব বলছে, নিহত জলদুস্যু সাইফুল ইসলামের বিরুদ্ধে ৯টি মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, ৪টি একনলা বন্দুক, দুইটি দু’নালা বন্দুক, ১১ রাউন্ড গুলি, মুক্তিপণের ৫৪ হাজার টাকা, ৩৭টি মোবাইল ফোন সেট ও ১০টি রকেট প্লেয়ার উদ্ধার করা হয় বলেও দাবি করে সংস্থাটি।

র‌্যাব-১১ লক্ষ্মীপুর ক্যাম্পের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এসএসপি) জসিম উদ্দিন চৌধুরী জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত সন্ত্রাসী এবং মেঘনা নদীর জলদস্যু বাহিনীর প্রধান সাইফুল ইসলাম ও তার সহযোগীদের ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে একদল র‌্যাব সদস্য অভিযান চালায়।

উপস্থিতি টের পেয়ে র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে ডাকাত দল। র‌্যাবও পাল্টা গুলি চালায়। এসময় দুই জলদুস্যু নিহত হয়। পরে স্থানীয় এলাকাবাসী এসে জলসদ্যু বাহিনীর প্রধান সাইফুল ও সফিকের মরদেহ শানক্ত করেন। এসময় র‌্যাবের দুই সদস্যও আহত হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর