,

নারীর প্রতি সহিংসতার সব অভিযোগ লিপিবদ্ধ হয় না : তথ্যমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, নারীর প্রতি সহিংসতার সব অভিযোগ লিপিবদ্ধ হয় না। সামাজিক মর্যাদাসহ নানা কারণে এই অবদমন রুখতে গণমাধ্যমকে আরো এগিয়ে আসতে হবে।

সোমবার ঢাকায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ইউএসএইড-ডিএফআইডি’র সহায়তা পাথফাইন্ডার ইন্টারন্যাশনাল আয়োজিত ‘নারীর প্রতি সহিংসতা রোধে গণমাধ্যম ও আমাদের দায়বদ্ধতা’ সংলাপে প্রধান অতিথির বক্তৃতায় তথ্যমন্ত্রী এ আহ্বান জানান।

‘নারীর প্রতি সহিংসতার সব অভিযোগ লিপিবদ্ধ হয় না, বিধায় এবিষয়ে স্পষ্ট ভাষণ অত্যন্ত জরুরি’ উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘গণমাধ্যমে নারীর অংশগ্রহণ বেড়েছে। প্রত্যেক গণমাধ্যম কার্যালয়ে নিরাপদ অভিযোগ বাক্স রাখার বিকল্প নেই। ’

হাসানুল হক ইনু বলেন, ‘নারীর প্রতি শারীরিক, মানসিক, আর্থিক ও যৌন নির্যাতনরোধে ব্যাপক সচেতনতা তৈরি করতে পারে গণমাধ্যমই। সেইসাথে সকল রাজনৈতিক দলের সভাগুলোতেও এবিষয়টি নিয়ে আলোচনা প্রয়োজন। ’

তথ্যমন্ত্রী এসময় বাল্যবিবাহসহ নারী অধিকার ক্ষুন্নকারী সকল প্রথার বিরুদ্ধে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা ও গণমাধ্যমকে কাজ করার উদাত্ত আহ্বান জানান।

আয়োজক সংস্থার সিনিয়র কান্ট্রি ডিরেক্টর ড. হালিদা হানুম আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর