সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্বেচ্ছায় ‘পদ্মাবতী’র মুক্তি পেছালেন নির্মাতা?

news-image

বিনোদন ডেস্ক : মুক্তি আগে থেকেই নানা কারণে বিতর্কিত সিনেমা ‘পদ্মাবতী’। সম্প্রতি স্বেচ্ছায় মুক্তির তারিখ পিছিয়ে আবারও আলোচনায় সঞ্জয় লীলা বনসালীর ঐতিহাসিক এ সিনেমা।

উগ্রপন্থী ধর্মীয় সংগঠন শ্রী রাজপুত করনি সেনাদলের পর চিতোর রাজপরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ তোলা হয় দীপিকা পাড়ুকোন, শহীদ কাপুর ও রণবীর সিং অভিনীত এ সিনেমার বিরুদ্ধে। ইতিহাস বিকৃতি, রাজপুত নারী ও রাণী পদ্মিণীর চরিত্রকে ভুলভাবে উপস্থাপণ ও দিল্লির সুলতান আলাউদ্দিন খিলজীর সঙ্গে রাণীর রোমান্টিক স্বপ্নদৃশ্য রাখা সহ একাধিক কারণে সিনেমাটি নিষিদ্ধের অভিযোগ তোলা হয়।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, ১ ডিসেম্বর মুক্তির দিন নির্ধারিত থাকলেও শেষ সময়ে এসে তা পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সিনেমা কতৃপক্ষ। মুক্তির শেষ সময়ে এসেও সেন্সর সনদপত্র হাতে না পাওয়া, ‘পদ্মাবতী’র বিরুদ্ধে জয়পুরে লাগাতার আন্দোলন ইত্যাদি নানা কারণেই ছবি মুক্তির তারিখ পিছিয়েছে নির্মাতা কতৃপক্ষ- ধারণা করা হচ্ছে এমনটাই।

এদিকে সেন্সর সনদ পাওয়ার আগেই সাংবাদিকদের নিয়ে ‘পদ্মাবতী’র প্রদর্শণ ক্ষুব্ধ করেছে ভারতের সেন্সরবোর্ড প্রধান প্রসূণ যোশিকে। এ নিয়ে সাংবাদিকদের তিনি বলেন, “সেন্সর সনদ হাতে না পেয়েও এভাবে সিনেমা প্রদর্শন উচিৎ নয়। এ বিষয়ে সিনেমা কতৃপক্ষের সচেতন হওয়া উচিত ছিলো।”

সব মিলিয়ে বেশ চাপের মুখেই রয়েছে ঐতিহাসিক সিনেমা ‘পদ্মাবতী’। নতুন তারিখ ঘোষণা না হওয়া অবধি ‘পদ্মাবতী’র মুক্তি নিয়ে সংশয় কাটছে না।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা