,

পাবনায় পুলিশ পেটালেন ছাত্রলীগ নেতা

news-image

পাবনা প্রতিনিধি : প্রাথমিক সমাপনী পরীক্ষা কেন্দ্রে ঢুকতে না দেওয়ায় পুলিশ কনস্টেবলকে পিটিয়ে জখম করেছেন এক ছাত্রলীগ নেতা। সোমবার সাঁথিয়া উপজেলার সোনাতলা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে বলে পাবনার বেড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আশিস বিন হাসান জানান।

আহত কনস্টেবল শফিক সাঁথিয়া থানায় কর্মরত। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনার পর উপজেলার নাগডেমড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সস্পাদক আরমান হোসেন মানিককে আটক করেছে পুলিশ।

পুলিশ কর্মকর্তা আশিস বলেন, সোমবার পরীক্ষা শুরু হওয়ার পর পরই নাগডেমড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদের ছোটভাই আরমান হোসেন মানিকের নেতৃত্বে ৭/৮জন কেন্দ্রে ঢোকার চেষ্টা করে।

“এ সময় কর্তব্যরত পুলিশ কনস্টেবল শফিক বাধা দিলে আরমানসহ কয়েকজন মিলে তাকে পিটিয়ে জখম করে পালিয়ে যায়।”

তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে চেয়ারম্যানকে চাপ সৃষ্টি করলে তিনি আরমান ও ভাতিজা রাকিবুল হাসানকে পুলিশের হাতে তুলে দেন। জিজ্ঞাসাবাদের পর রাকিবুলকে ছেড়ে দেওয়া হয়।এ ঘটনায় মামলা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর