,

শরীরে ক্যানসার ছড়িয়ে পড়া প্রতিরোধ করবে যে প্রোটিন

news-image

স্বাস্থ্য ডেস্ক : সাম্প্রতিক এক গবেষণায় এক ধরনের প্রোটিন আবিষ্কৃত হয়েছে। জানা গেছে, আবিষ্কৃত ওই প্রোটিন সারা শরীরে ক্যানসার ছড়িয়ে পড়া প্রতিরোধ করতে সক্ষম।

ওন্টারিওর গুয়েলফ ইউনিভার্সিটির গবেষকরা এ গবেষণাটি করেছেন। তারা জানান, ক্যাধেরিন-২২ নামের ওই প্রোটিন শরীরে ক্যানসার ছড়িয়ে পড়া প্রতিরোধ করে। বিশেষত স্তন ও মস্তিষ্কের ক্যানসার সারা শরীরে ছড়িয়ে পড়ার হার কমাতে সাহায্য করে এটি।

ওই গবেষণার সঙ্গে জড়িত অধ্যাপক জিম উনাইক এ বিষয়ে বলেন, ক্যাধেরিন-২২ খুবই শক্তিশালী প্রোটিন। এ প্রোটিন রোগীর দেহে প্রথম স্টেজে থাকা ক্যানসার গোটা শরীরে ছড়িয়ে পড়া প্রতিহত করে। ফলে রোগী তাড়াতাড়ি ক্যানসার থেকে মুক্তি পান ও সুস্থ হতে পারেন।

গবেষকরা আরও জানান, খুব কম অক্সিজেন রয়েছে, এমন পরিবেশে ক্যানসার কোষের ওপর পরীক্ষা-নীরিক্ষা চালিয়েছেন তারা।এতে দেখা গেছে, টিউমারের মধ্যে থেকে অক্সিজেনের পরিমান কমিয়ে দিলেই তাদের শক্তি ক্রমশ কমতে থাকে। ক্যানসার কোষ থেকে প্রোটিন বের করে দেওয়া সম্ভব বলেও মত দিয়েছেন তারা। সূত্র: জিনিউজ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর