সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর ‘এএসওসিআইও-২০১৭ ডিজিটাল গভর্নমেন্ট অ্যাওয়ার্ড’ গ্রহণ

news-image

নিউজ ডেস্ক : ‘এএসওসিআইও-২০১৭ ডিজিটাল গভর্নমেন্ট অ্যাওয়ার্ড’ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে তার কাছে এ পুরস্কার হস্তান্তর করেন। খবর বাসসের

গত ১৮ সেপ্টেম্বর মালয়েশিয়ায় এশিয়ান-ওসেনিয়ান কমপিউটিং ইন্ডাস্ট্রি অর্গানাইজেশন (এএসওসিআইও) কর্তৃক গ্রামীণ জনগোষ্ঠীর কাছে বহুমাত্রিক ডিজিটাল সেবা পৌঁছে দেওয়ার স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ ডাক বিভাগকে এএসওসিআইও-২০১৭ ডিজিটাল গভর্নমেন্ট অ্যাওয়ার্ড প্রদান করা হয়। পুরস্কারটি ‘এএসওসিআইও-এর চেয়ারম্যানের কাছ থেকে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম গ্রহণ করেন।

১৯৮৩ সালে এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের ২৪টি দেশের ন্যাশনাল আইসিটি অ্যাসোসিয়েশনস-এর সমন্বয়ে ‘এএসওসিআইও গঠিত হয়। প্রতিষ্ঠানটি প্রতিবছর চারটি ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড প্রদান করে থাকে।

তারানা হালিমের কাছ থেকে প্রধানমন্ত্রী এশিয়া প্যাসিফিক কাউন্সিল ফর ট্রেড ফেসিলেশন অ্যান্ড ইলেকট্রনিক বিজনেস (এএফএসিটি)-এর রৌপ্যপদক এবং দ্য ওয়ার্ল্ড ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সার্ভিসেস অ্যালায়েন্স (ডব্লিউআইটিএসএ) মেরিট অ্যাওয়ার্ডও গ্রহণ করেন।

গত ১২ সেপ্টেম্বর তাইওয়ানে অনুষ্ঠিত ইএশিয়া অ্যাওয়ার্ড প্রতিযোগিতায় এশিয়া প্যাসিফিক কাউন্সিল ফর ট্রেড ফেসিলেশন এন্ড ইলেকট্রনিক বিজনেস (এএফএসিটি) কর্তৃক বাংলাদেশ ডাক বিভাগকে ই-কমার্স সেবা সংশ্লিষ্ট পোস্টাল ক্যাশ কার্ড : ব্যাংকিং ফর আন-ব্যাংকড পিপল-এর জন্য রানার্স-আপ হিসেবে সিলভার অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

প্রতিষ্ঠানটি প্রতিবছর ইনিসিয়েটিভস ফর ব্রিডজিং ডিজিটাল ডিভাইড-এ অসামান্য অবদানের জন্য ইএশিয়া এ্যাওয়ার্ড প্রদান করে আসছে।

একই দিন তাইওয়ানে দ্য ওয়ার্ল্ড ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সার্ভিসেস অ্যালায়েন্স (ডব্লিউআইটিএসএ) কর্তৃক বাংলাদেশ ডাক বিভাগকে ৯৮৮৬টি ডাকঘরের মধ্যে ৮৫০০টি ডাকঘরকে পোস্ট ই-সেন্টারে রূপান্তরের জন্য ডিজিটাল অপর্সুনিটি ক্যাটাগরিতে ডব্লিউআইটিএসএ মেরিট অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

ডব্লিউআইটিএসএ বর্তমান বিশ্বের আইসিটি ইন্ডাস্ট্রিগুলোর একটি নেতৃস্থানীয় সংগঠন। ৮০টি দেশ এর সদস্য। পৃথিবীর মোট আইসিটি মার্কেটের প্রায় ৯০ শতাংশ ওই প্রতিষ্ঠানের সদস্য দেশগুলো প্রতিনিধিত্ব করে। প্রতিষ্ঠানটি প্রতিবছর ৮টি ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড প্রদান করে থাকে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা