,

হাতিরঝিলে নতুন থানা, উপজেলা হলো শায়েস্তাগঞ্জ

news-image

নিউজ ডেস্ক : রাজধানী ঢাকার হাতিরঝিল এলাকায় নতুন থানা স্থাপনের প্রস্তাবের অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)। আর হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানাকে উপজেলায় উন্নীত করা হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিকার সভায় এ সিদ্ধান্ত হয়েছে। প্রধানমন্ত্রী এ কমিটির আহ্বায়ক। বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলম।
বিভাগ হচ্ছে ময়মনসিংহ

এছাড়া বৈঠকে শিল্প কারখানার পরিবেশ ও শ্রমিকদের অবস্থা নিয়ে আলোচনা উঠলে তাদের বেতন-ভাতা বাড়াতে মজুরি কমিশন পুনর্গঠনের প্রস্তাব দেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু। এ সময় নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন, ভালো পরিবেশ বিরাজ করছে, শ্রমিকদের অবস্থাও ভালো। তবে তাদের বেতন-ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া উচিত। এ বিষয়ে তাদেরও দাবি আছে, তারা এটি প্রত্যাশা করেন।

নতুন করে আরও দুটি থানা ও একটি পৌরসভা গঠন

শ্রম আইন অনুসারে প্রতি ৫ বছর পর পর মজুরি কমিশন পুনর্গঠনের বিধান রয়েছে। যদিও বাধতামূলক নয়, তারপরও এটি করা যেতে পারে।

সর্বশেষ মজুরি কমিশন গঠিত হয়েছিলো গত ২০১৩ সালে। এর ৫ বছর পূর্ণ হবে আগামী বছর ২০১৮ সালে। যেহেতু সরকারি কর্মচারীদের বেতন বেড়েছে, শ্রমিকদেরও বাড়াতে উদ্যোগ নেওয়া যেতে পারে। বৈঠকে শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার বিষয়টিও উঠলে প্রধানমন্ত্রী বলেন, বাইরের লোকেরা এসে অনেক সময় ট্রেড ইউনিয়ন করেন, শ্রমিকদের ভুল বোঝানোর চেষ্টা করেন।
এ সময় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু বলেন, আসলে বাইরে থেকে এসে ট্রেড ইউনিয়ন করার সুযোগ নেই। যারা প্রতিষ্ঠানের শ্রমিক, তারাই ট্রেড ইউনিয়ন করেন। তবে অনেক সময় এনজিওগুলো গিয়ে শ্রমিকদের ভুল বোঝায়, তাদের কল্যাণের কথা বলে বিদেশ থেকে তহবিল আনে। কিন্তু তারা যে উদ্দেশ্যে আনে, সে উদ্দেশ্যে ব্যয় করে কি-না- এনজিও ব্যুরোর তা পর্যবেক্ষণ করা উচিত, সেটি হয় না। প্রধানমন্ত্রী বলেন, অবশ্যই এটি পর্যবেক্ষণ করা উচিত।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর