সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অপুর ব্যাপারে কী সিদ্ধান্ত নিতে যাচ্ছেন শাকিব!

news-image

বিনোদন প্রতিবেদক : এক বছরের ছেলে আব্রাম খান জয়কে সহকারী শেলীর কাছে তালাবদ্ধ অবস্থায় রেখে গেল শুক্রবার কলকাতায় চিকিৎসা নিতে যান নায়িকা অপু বিশ্বাস। এ ঘটনায় বেজায় ক্ষেপেছেন স্বামী সুপারস্টার শাকিব খান। তিনি মন্তব্য করেছেন, ‘মা হিসেবে অপু বিগ জিরো। এ ব্যাপারে অপুর বিরুদ্ধে আমি খুব শিগগিরই সিদ্ধান্ত নেবো।’ তবে কি সিদ্ধান্ত নেবেন সেটি অবশ্য স্পষ্ট করে বলেননি ‘হিরো দ্য সুপারস্টার’।

গত বৃহস্পতিবার ব্যাংকক থেকে ঢাকায় ফেরেন শাকিব খান। দেশে ফিরে শুক্রবার সাড়ে ৯টার দিকে ছেলেকে দেখতে রাজধানীর নিকেতনের বাসায় ছুটে যান শাকিব। তবে জয়ের দেখা পাননি তিনি। ছেলে জয় ও অপুর সহকারী শেলীকে ঘরে তালাবদ্ধ অবস্থায় রেখে নায়িকা তখন চিকিৎসার জন্য কলকাতায়।

এ ঘটনায় পাল্টাপাল্টি বক্তব্য শোনা গেছে অপু ও শাকিবের কাছ থেকে। অপু দাবি করেছেন, বাথরুমে পা পিছলে পড়ে গিয়ে সিজারের জায়গায় ফেটে রক্তক্ষরণ হওয়ায় তাকে কলকাতা যেতে হয়েছে। প্রথমে তিনি ঢাকায় প্রাথমিক চিকিৎসা নেন এবং পরে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার সকালে কলকাতা রওনা দেন। এ ক্ষেত্রে ছেলে জয়কে ঢাকায় কারো কাছে রেখে আসতে তিনি ভরসা পাননি বলে দাবি করেন।

তবে বিষয়টি হাস্যকর দাবি করেন অপুর স্বামী শাকিব খান। তিনি বলেন, ‘অপু নাকি নিয়মিত জিমে যায়, ব্যায়াম করে। তখন শরীরের কোনো সমস্যা হলো না, আর বাথরুমে পড়েই পুরোনো সেলাইয়ের জায়গা ছিঁড়ে গেল! এটা কি বিশ্বাসযোগ্য?

নায়ক আরো বলেন, ‘অপুর যদি তেমন কিছু হয়েই থাকে তাহলে সে জয়কে আমার বাবা-মায়ের কাছে রেখে যেতে পারত, নইলে সঙ্গে নিয়ে যেত। কিন্তু সে শেলির কাছে রেখে গেছে জয়কে। জয়ের যদি কিছু হয় তাহলে এর দায় নেবে কে? ছেলের প্রতি মায়া থাকলে কাজের মেয়ের জিম্মায় রেখে কখনও বিদেশে যেতে পারত না। তাও আবার ঘরের বাইরে থেকে তালা লাগিয়ে!’

তবে অপুর ব্যাপারে শাকিব কি সিদ্ধান্ত নেবেন সেটা পরিস্কার করে না বললেও তিনি যে ডিভোর্সের পথে হাটতে চলেছেন সেটা অনেকটাই পরিষ্কার বলে মনে করছেন ইন্ডাস্ট্রির বড় একটা অংশ। কেননা, গত কয়েকদিন ধরে মিডিয়া পাড়ার অলিগলিতে এমন গুঞ্জনই ঘুরে বেড়াচ্ছে। শেষমেষ কি হবে সেটা সময়ই বলে দেবে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা