,

বাহরাইন থেকে নির্মাণ শ্রমিক নিয়ে এলেন পৌনে ৭ কেজি স্বর্ণ

news-image

নিজস্ব প্রতিবেদক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে ৬.৭ কেজি স্বর্ণ উদ্ধারসহ একজনকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউজের প্রিভেনটিভ টিম।

সোমবার সকাল ৯টায় আলম (৪৫) নামে এক যাত্রী বাহরাইন থেকে গালফ এয়ারের জিএফ ২৪৮ ফ্লাইটে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করার পর তার ল্যাগেজ স্ক্যান করে স্বর্ণের বার জব্দ করা হয়।

আটক আলমের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে। পেশায় তিনি একজন নির্মাণ শ্রমিক।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা কাস্টমস হাউজের প্রিভেনটিভ টিমের সহকারী কমিশনার সাইদুল ইসলাম। তিনি জানান, কম্বলের ভিতর থেকে ৫৮ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মোট স্বর্ণের ওজন ৬ কেজি ৭শ গ্রাম; যার মূল্য প্রায় ৩ কোটি ৩৫লক্ষ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলম জানিয়েছেন, একই এলাকার পরিচিত বন্ধু হায়দার তাকে কম্বলটা দেয় এবং বলে যে হায়দারের বাড়ির লোক তার কাছ থেকে কম্বলটা নিয়ে যাবে। বাহরাইনে হায়দারের সাইকেল মেরামতের দোকান আছে।

মামলা দায়েরের পর আলমকে থানা পুলিশের হাতে সোপর্দ করা হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর