,

নাক ভেঙে মাঠের বাইরে রামোস

news-image

স্পোর্টস ডেস্ক : আতলেতিকো মাদ্রিদের কাছে পয়েন্ট হারানোর ম্যাচে আঘাত পাওয়া সের্হিও রামোসের নাক ভেঙে গেছে বলে নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ।

তবে কত দিন এই ডিফেন্ডারকে মাঠের বাইরে থাকতে হবে, সে সম্পর্কে নিশ্চিত করে কিছু জানায়নি ক্লাবটি।

লা লিগায় শনিবার রাতে মৌসুমের প্রথম মাদ্রিদ ডার্বিতে নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকোর মাঠ থেকে গোলশূন্য ড্র নিয়ে ফেরে রিয়াল।

ম্যাচের ৩৭তম মিনিটে হেড করতে গিয়ে প্রতিপক্ষের ফরাসি ডিফেন্ডার লুকাস এরনঁদেজের পায়ে লেগে নাকে ব্যথা পান রামোস। প্রাথমিক চিকিৎসা নিয়ে প্রথমার্ধের বাকি সময় তিনি খেলা চালিয়ে গেলেও বিরতির পর আর তাকে নামাননি কোচ।

এক বিবৃতিতে রিয়াল জানায়, পরীক্ষা-নিরীক্ষায় দেখা গেছে রামোসের নাক ভেঙ্গে গেছে।

আতলেতিকোর বিপক্ষে ম্যাচের পর সংবাদ সম্মেলনে এ ব্যাপারে জিদান বলেন, “সের্হিওর নাকে চিড় ধরা পড়েছে। আমার মনে হয়, ভেঙে গেছে। আমি জানি না, কত দিন সে মাঠের বাইরে থাকবে।”

লিগে চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা থেকে ১০ পয়েন্টে পিছিয়ে পড়েছে রিয়াল। লেগানেসের মাঠে ৩-০ গোলের জয় পাওয়া বার্সেলোনা ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে।

আগামী মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে আপোয়েল নিকোশিয়ার মাঠে খেলতে যাবে রিয়াল

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর