,

ব্রোকারেজের চেয়ারম্যান পঙ্কজ রায় গ্রেপ্তার

news-image

নিজস্ব প্রতিবেদক : ৮ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ব্রোকারেজ অ্যালায়েন্স সিকিউরিটিজের চেয়ারম্যান পঙ্কজ রায়কে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার সকালে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে দুদকের একটি দল। দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য এ কথা জানান।

দুদকের উপপরিচালক বলেন, পঙ্কজ রায়ের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে একটি মামলা ছিল। এ মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার রাত থেকে ধানমন্ডির ১৩ নম্বর সড়কে তাঁর বাড়ি ঘিরে রাখা হয়। বাড়ির ভেতরে ঢুকতে বাধা দেওয়া হচ্ছিল। হুন্ডির মাধ্যমে আট কোটি টাকা অর্জনের অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়। দুদকের উপসহকারী পরিচালক সিলভিয়া ফেরদৌসের নেতৃত্বে একটি দল আজ সকালে তাঁকে গ্রেপ্তার করে।

সিলভিয়া ফেরদৌস বলেন, গতকাল রমনা থানায় তাঁরা পঙ্কজ রায়ের বিরুদ্ধে একটি মামলা করেন। এ মামলায় তাঁকে গ্রেপ্তারের জন্য গতকাল রাত ১০টায় পঙ্কজ রায়ের বাসায় যান। তিনি দরজা খুলছিলেন না। আজ সকালে তাঁকে গ্রেপ্তার করে দুদক কার্যালয়ে নেওয়া হচ্ছে। পরে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর