,

ইউএসএইডের শুভেচ্ছাদূত হচ্ছেন মাহমুদউল্লাহ

news-image

স্পোর্টস ডেস্ক : যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএইড) শুভেচ্ছাদূত হচ্ছেন জাতীয় দলের ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ।

প্রথম বাংলাদেশি ক্রীড়াবিদ হিসেবে এই গৌরব অর্জন করতে যাচ্ছেন তিনি। দায়িত্ব পালনের অংশ হিসেবে সামাজিক উন্নয়নে সংস্থাটির বিভিন্ন কর্মসূচির প্রচারণার কাজে তিনি অংশ নেবেন।

সবার জন্য টেকসই শিক্ষা, সুস্বাস্থ্য, পুষ্টি নিশ্চিত করতে জনসচেতনতা বাড়াতে ভূমিকা রাখবেন মাহমুদউল্লাহ। সমাজের সার্বিক কর্মকাণ্ডে নারীদের সমান অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধেও যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠানটির সঙ্গে কাজ করবেন বিশ্বকাপে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান মাহমুদউল্লাহ।

সোমবার সকালে রাজধানীর লং বিচ হোটেলে ইউএসএইডের শুভেচ্ছাদূত হিসেবে সংস্থাটির সঙ্গে ১ বছরের জন্য চুক্তি করবেন মাহমুদউল্লাহ। ইউএসএডের পক্ষে চুক্তি সই করবেন সংস্থাটির বাংলাদেশের মিশন প্রধান জেনিনা জারুজেলস্কি।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গণমাধ্যমের সঙ্গে মত বিনিময় করবেন মাহমুদউল্লাহ, মার্কিন দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর