,

শাহজালালে অস্ত্র পরীক্ষার সময় রাজস্ব কর্মকর্তা গুলিবিদ্ধ

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানী ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অস্ত্র পরীক্ষার সময় ঢাকা কাস্টমসের একজন রাজস্ব কর্মকর্তা গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ রবিউল ইসলামকে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় পিস্তলটি জব্দ করা হয়েছে। রবিবার (১৯ নভেম্বর) ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি মিসেস ফেরিরেকার প্রটোকল কর্মকর্তা সানকোয়েস্তের কাছে থাকা একটি পিস্তল পরীক্ষার সময় গুলির ঘটনাটি ঘটে।

ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার সাইদুল ইসলাম ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহকারী পুলিশ সুপার তারিক আহমেদ গুলির ঘটনার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

ঢাকা কাস্টমস সূত্রে জানা গেছে, আজ সকাল পৌনে নয়টার দিকে ইইউ প্রতিনিধি মিসেস ফেরিরেকা তাঁর তিনজন প্রটোকল কর্মকর্তা নিয়ে ঢাকায় আসেন। নিরাপত্তাতল্লাশির সময় ইইউ প্রতিনিধির প্রথম প্রটোকল কর্মকর্তা সানকোয়েস্ত নিজেই বিমানবন্দরের কর্মকর্তাদের অস্ত্রটি পরীক্ষার জন্য দেখাচ্ছিলেন। এ সময় একটি গুলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা রবিউল ইসলামের ডান পায়ে বিদ্ধ হয়। এরপর গুলিবিদ্ধ রবিউল ইসলামকে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় পিস্তলটি জব্দ করা হয়েছে। ঢাকার ইইউ দূতাবাসের কাছ থেকে একটি স্বীকারোক্তি নিয়ে ওই প্রটোকল কর্মকর্তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

বিমানবন্দরে গুলির ঘটনাটি পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর