,

‘প্রতিবন্ধীদের শিক্ষার মূল ধারায় নিয়ে আসতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে’

news-image

নিজস্ব প্রতিবেদক : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, পিছিয়ে পড়া তথা প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার মূল ধারায় নিয়ে আসতে বর্তমান সরকার সব ধরনের পদক্ষেপ নিয়েছে।

তিনি রোববার (১৯ নভেম্বর) সংসদে সরকারি দলের সদস্য মো. মামুনুর রশীদ কিরনের ৭১ বিধিতে আনা মনোযোগ আকর্ষণ নোটিশের জবাবে এ কথা বলেন।

মন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ২০১০ সালে শিক্ষা নীতি প্রণয়ন করে তাতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার মূল ধারায় নিয়ে আসার বাস্তব সম্মত ব্যবস্থা নিয়েছে। সে অনুযায়ী বর্তমানে বিভিন্ন কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে।

নাহিদ বলেন, দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য চলতি বছর ১২ হাজার ৭০৩টি ব্রেইল পদ্ধতিতে শিক্ষার জন্য পাঠ্য পুস্তক ছাপানো হয়েছে। আগামী জানুয়ারি মাসে এ সব পুস্তক প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হবে। এছাড়া শিক্ষার প্রতিটি পর্যায়ে প্রতিবন্ধী শিক্ষার্থীদের ভর্তির জন্য কোটা রাখা হয়েছে। উচ্চ শিক্ষায়ও অনুরূপ কোটা রয়েছে।

তিনি বলেন, প্রতিবন্ধী শিক্ষার্থীদের মূল ধারার শিক্ষায় নিয়ে আসতে বৃত্তিরও ব্যবস্থা করা হয়েছে। প্রতি বছর ১ হাজার ৭৩০জন প্রতিবন্ধী শিক্ষার্থীকে বৃত্তি দেয়া হয়।

তিনি আরও বলেন, বুদ্ধি প্রতিবন্ধীদের (অটিস্টিক) সমাজের মূল ধারায় নিয়ে আসতে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে।

বিশেষ করে রাজধানীর উত্তরায় সব ধরনের সুযোগ-সুবিধা সম্বলিত একটি উন্নত মানের অটিস্টিক একাডেমি স্থাপন করা হচ্ছে। এছাড়া জাতীয় সংসদে আজ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদের বার্ষিক প্রতিবেদন, ২০১৫-১৬ উপস্থাপন করা হয়েছে। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ প্রতিবেদনটি উপস্থাপন করেন। পাশাপাশি সংসদে আজ সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম রিপোর্ট উপস্থাপন করা হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর