,

কানাডার মন্ত্রী আসছেন মঙ্গলবার

news-image

কূটনৈতিক প্রতিবেদক : রোহিঙ্গা পরিস্থিতি দেখতে মঙ্গলবার বাংলাদেশ সফরে আসছেন কানাডার আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী মেরি-ক্লদ বিবেউ। তিন দিনের সফরে তিনি কক্সবাজারে রোহিঙ্গাশিবির পরিদর্শন ছাড়াও সরকারের একাধিক মন্ত্রী ও উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।

এ ছাড়া মেরি ক্লাদু নারী উন্নয়ন বিষয়ক একাধিক সংগঠন ও বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মকর্তা ও কর্মীদের সঙ্গেও বৈঠক করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় ও কূটনৈতিক সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।

সূত্র জানায়, রোহিঙ্গা সংকট নিরসন ও প্রত্যাবাসনে কানাডার আরও জোরালো ভূমিকা রাখার জন্য কানাডার মন্ত্রীর প্রতি আহ্বান জানাবে বাংলাদেশ। রোহিঙ্গা সংকটের শুরু থেকেই কানাডা রাখাইনে গণনিষ্ঠুরতার নিন্দাসহ রোহিঙ্গা জনগোষ্ঠীর মিয়ানমারে নাগরিক সুবিধা নিশ্চিত করার পক্ষে জোরালো অবস্থান ব্যক্ত করেছে। বাংলাদেশের শিক্ষা ও স্বাস্থ্য খাতের বড় উন্নয়ন অংশীদার কানাডা।

সফর শেষে ২৩ নভেম্বর কানাডার আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী বাংলাদেশ ত্যাগ করবেন বলে জানিয়েছেন সংশ্নিষ্টরা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর