,

এবারও হচ্ছে না বুবলীর

news-image

বিনোদন ডেস্ক : শিরোনাম দেখে মনে হতে পারে- কী হচ্ছে না বুবলীর? শ্যুটিং, নাকি নতুন কোনো সিনেমার চুক্তি? না, এরকম কিছু না। আসলে এবারও ঘটা করে কোনো আয়োজন হচ্ছে না বুবলীর জন্মদিনে।

আগামীকাল সোমবার এই লাস্যময়ীর জন্মদিন। অনেকটা ঘরোয়াভাবেই উদযাপন করা হবে এ দিনটি। এই প্রতিবেদককে এমনটাই জানালেন বুবলী।
সিনেমায় নাম লেখানোর পর অর্থাৎ ‘ঢালিউডি নায়িকা’র তকমা গায়ে জড়ানোর পর এটি বুবলীর দ্বিতীয় জন্মদিন। গত বছরও বুবলীর জন্মদিনে ছিল না তেমন কোনো জমকালো আয়োজন। অথচ ভক্তরা চান রূপালি জগতের তারকাদের জন্মদিনটা যেন একটু ভিন্ন আঙ্গিকে উদযাপিত হয়। তাহলে বুবলীর ক্ষেত্রে ব্যতিক্রম কেন?

জানতে চাইলে বুবলী বলেন, বিভিন্ন কারণে এর আগের জন্মদিনটি উদযাপন করতে পারিনি। সত্যি কথা বলতে কী, ছোটবেলা থেকে এখন অব্দি খুব ঘটা করে কখনই জন্মদিন পালন করা হয়নি আমার। এবার পরিকল্পনা ছিল কিছুটা জমকালো আয়োজনের।

কিন্তু পরিকল্পনা থাকলেও পিছিয়ে পড়ি। তা আর হচ্ছে না, এবারও ঘরোয়াভাবে দিনটি উদযাপন করবো।

বুবলী আরও বলেন, তবে ইচ্ছা আছে কয়েকদিন পর সাংবাদিক ভাইদের নিয়ে কোনো একটা রেস্টুরেন্টে জম্পেশ খাওয়াদাওয়া করার। আর সময় কাটাবো শুধু আড্ডা দিয়ে। সেদিন আর কোনো প্রফেশনাল কথাবার্তা নয়, হবে শুধু হইহুল্লোড় ও খানাপিনা।

তা জীবনের কয়টি বসন্ত পাড়ি দিলেন? কিছুটা অট্টহাসি হেসে এবার বুবলী বললেন, মেয়েদের নাকি বয়স বলতে নেই।

উল্লেখ্য, ২০১৬ সালে শাকিব খানের বিপরীতে ‘বসগিরি’ ও ‘শ্যুটার’ ছবি মুক্তি পায় বুবলীর। এরপর এ বছর মুক্তি পায় ‘অহংকার’ ও ‘রংবাজ’। এ দুটি ছবিও ছিল শাকিব খানের সাথে। এছাড়া বর্তমানে শ্যুটিং চলছে ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়্যা’ এবং সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন আরও দু’টি ছবিতে। এগুলোতেও তার সহশিল্পী শাকিব খান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর