,

সাবেক ডেপুটি স্পিকার আখতার হামিদ আর নেই

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার মোঃ আখতার হামিদ সিদ্দিকী আর নেই, ইন্না লিল্লাহি…। আজ রবিবার দুপুর ১২টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং থেকে খবরটি নিশ্চিত করা হয়েছে।

আজ বাদ আসর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আখতার হামিদ সিদ্দিকীর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে রাজধানীর বারডেম হাসপাতালের হিমঘরে তার মরদেহ রাখা হবে।

আগামীকাল সোমবার সকালে জাতীয় সংসদের দক্ষিণ প্রাঙ্গণে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মরদেহ গ্রামের বাড়ি নওগাঁয় নেওয়া হবে। সেখানে তৃতীয় জানাজার পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

মোঃ আখতার হামিদ সিদ্দিকী বাংলাদেশের একজন খ্যাতনামা রাজনীতিবিদ। তার জন্ম রাজশাহী বিভাগের নওগাঁ জেলায়। আখতার হামিদ সিদ্দিকীর ডাক নাম ‘নান্নু’। তিনি ২০০১ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত বাংলাদেশের জাতীয় সংসদের ১০ম ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর