,

পাকিস্তানকে উড়িয়ে যুব এশিয়া কাপের শিরোপা আফগানিস্তানের

news-image

স্পোর্টস ডেস্ক : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে চমক অব্যাহত রেখে শিরোপা জয় করেছে আফগানিস্তান। রোববার ফাইনালে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে ১৮৫ রানের বড় ব্যবধানে হারিয়ে শিরোপা ঘরে তোলে আফগান যুবারা।

কুয়ালালামপুরে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৪৮ রান সংগ্রহ করে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। জবাবে ব্যাটিংয়ে নেমে মাত্র ৬৩ রানেই গুটিয়ে যায় শক্তিশালী পাকিস্তান।

আফগানিস্তানের বড় সংগ্রহের কৃতিত্ব ইকরাম ফায়জি। ১০৭ রানের হার না মানা অনবদ্য ইনিংস খেলেন তিনি। এছাড়া রহমান গুল ৪০, ইব্রাহিম জাদরান ৩৬ এবং দরবিশ রাসুল করেন ১৮ রান।

২৪৯ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা পাকিস্তানের ইনিংস স্থায়ী হয় মাত্র ২২.১ ওভার। ক্রিকেটের নতুন শক্তি আফগান যুবাদের বিপক্ষে মাত্র ৬৩ রানে গুটিয়ে মাথা নিচু করে মাঠ ছাড়ে পাকিস্তান।

গোটা টুর্নামেন্ট-জুড়ে দুর্দান্ত বোলিং নৈপুণ্য উপহার দেয় মুজিব জাদরান ফাইনালেও ছিলেন বিধ্বংসী। পাঁচ উইকেট নিয়ে দলের বড় জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি।

টুর্নামেন্টের ৫ ম্যাচে অসাধারণ পারফরম্যান্স উপহার দিয়ে ৫ ম্যাচে ২০ উইকেট নেন মুজিব। ফলে অনুমিতভাবেই টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন এই আফগান তারকা।

সেমিফাইনালে দারুণ খেলতে থাকা বাংলাদেশ বৃষ্টি আইনে পাকিস্তানের কাছে হেরে বিদায় নেয়। অন্যদিকে নেপালকে উড়িয়ে ফাইনালে ওঠে আফগানিস্তান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর