,

ঝিনাইদহে বাসচাপায় কলেজছাত্রের মৃত্যু

news-image

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে বাসচাপায় প্রান্ত কুমার সাহা (২৫) নামের এক কলেজছাত্র নিহত হয়েছে। এ সময় আহত হন আরো দুইজন।

আজ রবিবার সকালে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার যশোর-ঝিনাইদহ মহাসড়কের বৈশাখী তেল পাম্পের সামনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, যশোর থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাস বিপরিতমুখী মোটরসাইকেল আরোহী প্রান্ত এবং তার দুই বন্ধু বিজয় ও কায়েসকে চাপা দেয়। গুরুতর অবস্থায় কালীগঞ্জ হাসপাতালে নেয়ার পথে প্রান্ত কুমার সাহা মারা যান। অপর দুইজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

নিহত প্রান্ত কালীগঞ্জ শহরের কলেজপাড়ার প্রকাশ কুমার সাহার ছেলে এবং যশোর বিসিএমসি (ইঞ্জিঃ) কলেজ শেষ বর্ষের ছাত্র বলে জানা গেছে।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ওসি মিজানুর রহমান জানান, এ ব্যাপারে কালীগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর