,

প্রথম দিনে কত আয় করল বিদ্যার ‘তুমহারি সুলু’?

news-image

বিনোদন ডেস্ক : বিদ্যা বালান অভিনীত চলচ্চিত্র ‘তুমহারি সুলু’ মুক্তি পেয়েছে গতকাল শুক্রবার। প্রথম দিনে প্রেক্ষাগৃহে ভালো সাড়া ফেলতে পারেনি ছবিটি। বক্স অফিস ইন্ডিয়ার বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানায়, প্রথম দিনে ২.৬৫ কোটি রুপি আয় করেছে ছবিটি।

এ ছাড়া বক্স অফিসের রিপোর্টে আরো জানা যায়, অন্যান্য এলাকার তুলনায় ছবিটির আয় বেশ ভালো এবং আশা করা হচ্ছে সাপ্তাহিক ছুটির দিনে ছবিটির আয় বৃদ্ধি পেতে পারে। মুম্বাই শহরের উপকণ্ঠে অবস্থিত একটি জায়গার গৃহবধূর গল্প নিয়ে সাজানো হয়েছে ‘তুমহারি সুলু’ ছবিটির কাহিনী। ছবিটিতে বিদ্যার চরিত্রের নাম সুলোচনা বা সুলু। রাতের শোতে রেডিও জকি (আরজে) হিসেবে চাকরিজীবনের মোড় ঘুরিয়ে দেয় সুলোচনার। এভাবেই এগিয়ে যায় ছবিটির গল্প।

‘তুমহারি সুলু’ ছবিটির মাধ্যমে বলিউডে অভিষেক ঘটল সুরেশ ত্রিবেণীর। ছবিটির কাহিনী লেখার পাশাপাশি পরিচালনাও করেছিলেন তিনি।

এ ছাড়া ছবিটিতে আরো অভিনয় করছেন মানব কাউল, নেহা ধুপিয়া এবং মুম্বাইয়ের বিখ্যাত আরজে মালিশকা মেলদোসনা। মুক্তির আগেই ছবিটির বান জা রানী এবং হাওয়া হাওয়াই ২.০ গানটি বেশ সাড়া ফেলে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর