সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কে এই মানুশী চিল্লার?

news-image

বিনোদন ডেস্ক : হতে চেয়েছিলেন চিকিৎসক, হয়ে গেলেন বিশ্বসুন্দরী। বলা হচ্ছে, বিশ্বসুন্দরী মানুশী চিল্লারের কথা। বিশ্বের ১০৮টি দেশের সুন্দরীদের হারিয়ে এ বছরের ‘মিস ওয়ার্ল্ড’ খেতাবটি জিতে নিয়েছেন তিনি। পঞ্চম ভারতীয় নারী হিসেবে মর্যাদাপূর্ণ এই খেতাব জিতলেন মানুশী। এর আগে রিটা ফারিহা, ঐশ্বরিয়া রাই, লিসা হেডেন, যুক্তামুখী ও প্রিয়াঙ্কা চোপড়া এই সম্মানে ভূষিত হন।

যাঁরা গ্ল্যামার বিশ্বের খবরাখবর রাখেন, তাঁরা মানুশী চিল্লারকে অবশ্যই চেনেন। এ বছরের শুরুতে মিস ইন্ডিয়ার মুকুট উঠেছিল এই সুন্দরীর মাথায়। দেশটির বিভিন্ন রাজ্য থেকে আসা ৩০ জন সুন্দরী ছিলেন সেরাদের তালিকায়। অভিনেতা অর্জুন রামপাল, ইলিয়ানা ডি’ ক্রুজ, বিপাশা বসু, অভিষেক কাপুর, বিদ্যুৎ জামাল ও বিখ্যাত ফাশন ডিজাইনার মনীশ মালহোত্রা সেরা সুন্দরী হিসেবে বেছে নেন মানুশী চিল্লারকে। মিস ইন্ডিয়া হওয়ার মধ্য দিয়ে বিশ্বসুন্দরীর মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করার সুযোগ হয় মানুশীর।

১৯৯৭ সালে ভারতের হরিয়ানা রাজ্যে জন্মগ্রহণ করেন মানুশী। বাবা মিত্র বসু চিল্লার ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার বিজ্ঞানী। মা নিলন চিল্লার ইনস্টিটিউট অব হিউম্যান বিহেভিয়ার অ্যান্ড অ্যালাইড সায়েন্সের নিউরোকেমিস্ট বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

নয়াদিল্লির সেন্ট থমাস স্কুলে লেখাপড়া শেষ করা মানুশী এখন ভগত ফুল সিং সরকারি মেডিকেল কলেজে পড়ছেন। কার্ডিয়াক সার্জন হতে চাওয়া মানুশী ২০১৬ সালে মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় নাম লেখান। বাকিটুকু তো এখন সবারই জানা।

ওহ! বলে রাখা ভালো, মানুশী একজন ভালো নৃত্যশিল্পীও বটে। কুচিপুড়ি (ধ্রুপদী নাচ। অন্ধ্রপ্রদেশের কুচিপুড়ি গ্রামের নামানুসারে নামকরণ হয়েছে) নৃত্যকলা বেশ ভালোই জানা এই সুন্দরীর। ভারতের ন্যাশনাল স্কুল অব ড্রামাতেও বেশ কিছুদিন লেখাপড়া করেছেন তিনি। কেবল তাই নয়, খেলাধুলাতেও সমান আগ্রহ মানুশীর। স্কুবা ডাইভিং, বাংগি জাম্পিং (পাহাড় থেকে লাফিয়ে পড়া), স্নোরকেলিংয়েও (রঙিন পানির ডুবুরি) দারুণ পারদর্শী মানুশী চিল্লার।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা