,

বিপিএল মাতাতে ঢাকায় মোহাম্মদ আমির

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকার হয়ে মাঠ মাতাতে পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির শনিবার বিকেলে ঢাকায় পৌঁছেছেন। এর আগে শনিবার সকালেই কুমিল্লার হয়ে মাঠ মাতাতে ঢাকায় এসেছিলেন শোয়েব মালিক-ফখর জামান-হাসান আলিরা।

পাকিস্তানি এ স্পিড স্টারের ক্যারিয়ারে বিপিএল বিশাল মাইলফলক হয়ে থাকবে। আন্তর্জাতিক ক্রিকেটে ৫ বছরের নিষেধাজ্ঞা কাটানোর পর দেশের বাইরে প্রথম বিপিএলেই নিজেকে মেলে ধরার সুযোগ পেয়েছিলেন তিনি। বিপিএলের তৃতীয় আসরে মাঠ মাতান চিটাগাং ভাইকিংসের হয়ে। সেবারই নিজের পুনরুত্থানের জানান দিয়েছিলেন আমির। যার কারণে আমির সুযোগ পেয়েছিলেন পাকিস্তান জাতীয় দলের হয়ে পুনরায় খেলার জন্য।

এবার দল পাল্টেছেন আমির। ঢাকা ডায়নামাইটসে নাম লিখেছেন তিনি। দুর্দান্ত ফর্মে থাকা আমির ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট শেষ করে চলে আসলেন বিপিএলে খেলার জন্য। আজ বিকেল ৫টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে নামেন তিনি।

দলটি এমনিতেই তারকায় সমৃদ্ধ। মোহাম্মদ আমির যোগ দেয়ায় ঢাকার শক্তি বেড়ে গেল অনেকটাই।ঢাকা ডায়নামাইটসের কোচ খালেদ মাহমুদ সুজন এই তথ্য নিশ্চিত করেন। হয়তো ঢাকার পরের ম্যাচেই মাঠে নামবেন পাকিস্তানের বামহাতি এই পেসার।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর