,

২৩ লাখ রুপি জরিমানা দিলেন রানি!

news-image

বিনোদন ডেস্ক : মুম্বাই পৌরসভার সঙ্গে আইনি ঝামেলায় জড়িয়েছিলেন বলিউড তারকা রানি মুখার্জি। আইন না মেনে মুম্বাইয়ের বাংলোতে কিছু কাজ করায় এই নায়িকার নামে মুম্বাই পৌরসভায় (বিএমসি) অভিযোগ করা হয়। এরপর রানির বাড়ির নির্মাণকাজ কিছুদিন বন্ধ থাকে। পৌরসভার সঙ্গে রানির সেই ঝামেলা মিটমাট হয়ে গেছে। তবে খুব সহজে এই আইনি প্যাঁচ থেকে বের হতে পারেননি রানি। নিজের ভুলের মাশুল হিসেবে তাঁকে গুনতে হয়েছে ২৩ লাখ রুপি! জরিমানা দেওয়ার পর তিনি বাংলোর বাকি কাজ সম্পন্ন করার অনুমতি পেয়েছেন।

রানির বিরুদ্ধে অভিযোগ, তিনি অনুমোদিত নকশা না মেনে বাংলোর কাজ করিয়েছেন। গত আগস্ট মাসে মুম্বাই পৌরসভায় এই তারকার নামে একটি অভিযোগ লিপিবদ্ধ হয়। পৌরসভা রানিকে নোটিশ পাঠায় ও অভিযোগ পুনর্বিবেচনা করার জন্য সময় নেয়। তদন্ত শুরুর পর তারা বাংলোর নির্মাণকাজ বন্ধ রাখার আদেশ দেয়। বিএমসির ভবন প্রস্তাব বিভাগের একজন কর্মকর্তা জানান, ‘আমরা রানি মুখার্জির কাছ থেকে ২৩ লাখ রুপি জরিমানা আদায় করেছি। তাঁর কাছে এর চেয়ে বেশি জরিমানা চাওয়া হয়নি। এখন তিনি আবার তাঁর বাড়ির কাজ শুরু করতে পারবেন।’

অভিযোগকারীদের মধ্যে একজন নিকিতেশ চাউবেল বলেন, ‘রানিকে অনেক কম জরিমানা করা হয়েছে। অনুমোদিত প্রস্তাব না মেনে ভবনের কাজ করায় তাঁকে (রানিকে) আরও বেশি জরিমানা করার কথা। এর শাস্তি এত কম হতে পারে না। আমরা এখন পৌরসভা কমিশনারের কাছে বিষয়টি আবারও তদন্ত করার আবেদন জানাব।’

এদিকে গণেশ কুসুমুলু নামের আরেক ব্যক্তির বক্তব্য, তারকা বলেই রানি মুখার্জির অপরাধ খাটো করে দেখছে বিএমসি। নায়িকাকে সমর্থন করেন বলেই কম জরিমানা আদায় করা হয়েছে বলে মনে করছেন এই ব্যক্তি।

রানি মুখার্জি বাবাকে হারিয়েছেন এক মাসও হয়নি। এর মধ্যে তাঁকে এসব আইনি জটিলতা ও সমালোচনা সামাল দিতে হচ্ছে। তিন বছর পর রানি বড় পর্দায় ফিরছেন আগামী বছর। যশরাজ ফিল্মসের প্রযোজনায় তাঁর নতুন ছবির নাম ‘হিঁচকি’। বলিউড বাবল।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর