,

মেহেদী-রশিদের স্পিনে জয়ের ধারা অব্যহত রেখেছে কুমিল্লা

news-image

স্পোর্টস ডেস্ক : মিরপুরে দর্শক হচ্ছিল না কোনোভাবেই। আজ দেখা গেল একেবারেই ভিন্ন চিত্র। গ্যালারি ভর্তি দর্শক! তাঁদের উল্লাসমুখর চিৎকারে গমগম গ্যালারি। ক্রিস গেইল ও ব্রেন্ডন ম্যাককালামের ঝড় দেখার অপেক্ষাতেই নিশ্চয়! কিন্তু ঝড় আর উঠল না আজ। উল্টো রবি বোপারার প্রশ্নবিদ্ধ টেস্ট মেজাজের ব্যাটিং দেখতে হলো তাঁদের। কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে ১৫৩ তাড়া করতে নেমে ১৪ রানে হেরেছে রংপুর রাইডার্স।

অথচ লক্ষ্য দেখে প্রথমে মনে হয়েছিল বড্ড কম হয়ে গেল। গেইল-ম্যাককালামের দলের বিপক্ষে এটা কোনো স্কোর হলো? কিন্তু ইনিংস শুরু হতেই ভুল ভেঙে গেল। প্রথম ওভারেই আম্পায়ারের বদান্যতায় জীবন পেলেন গেইল। মেহেদী হাসানের বলে পরিষ্কার এলবিডব্লু থেকে বেঁচে গেলেন ক্যারিবীয় ওপেনার। চতুর্থ ওভারেই আরেকবার জীবন ফিরে পেলেন গেইল। লিটন দাসের মাখন গলা হাত এবার বাঁচিয়ে দিল তাঁকে। তখন মনে হচ্ছিল ভাগ্যই চাচ্ছে দর্শকের ইচ্ছা পূরণ করতে। গেইল ও ম্যাককালামের ঝড় শুরু হওয়ার ইঙ্গিতও হাসান আলীর ওই ওভারে মিলছিল।

কিন্তু একটু পরই ভাগ্য মুখ ফিরিয়ে নিল কুমিল্লার কাছ থেকে। রশিদ খানের বলে ওই একই আম্পায়ার (শ্রীলঙ্কান মার্টিনেজ) ভুল এলবিডব্লু দিলেন গেইলকে। এক বল পরই বাজে এক শটে আউট কুশল পেরেরা। প্রথম দুই ওভারের দুই রান দেওয়া মেহেদী তৃতীয় ওভারেও দুইয়ের নামতা পড়লেন। ২ রান দিলেন, নিলেন ২ উইকেট। ৩১/০ থেকে রংপুর মুহূর্তেই পরিণত হলো ৩১/৪-এ! দলকে টানার দায়িত্বটা এসে পড়ল রবি বোপারা ও মোহাম্মদ মিঠুনের কাঁধে। ৬৭ রানের জুটি গড়ে দলকে স্বস্তি দিয়েছেন দুজন। কিন্তু এমন জুটিতে ৫৯ বল ব্যবহার করাটাই দলের বিপদ টেনে আনল।

২৬ বলে ৩১ রান করা মিঠুন তবু আউট হওয়ার আগে চেষ্টা করেছিলেন। বোপারার ইনিংসটি প্রতি মুহূর্তেই প্রশ্ন জাগিয়েছে। ইনিংসের শেষ ওভারে গিয়েও বোপারার মাঝে শট খেলার কোনো ইচ্ছা দেখা যায়নি, ইঙ্গিত মেলেনি জেতার কোনো তাগিদের! ৪৮ বলে ৪৮ রানের ইনিংসটি তাই প্রশংসা নয়, ভর্ৎসনা কুড়াবে।

এর আগে ইমরুল কায়েস (৩২ বলে ৪৭ রান) ও মারলন স্যামুয়েলসের (৩৪ বলে ৪১) সুবাদে দেড় শ পেরোতে পেরেছিল কুমিল্লা। সেটাকেই জয়ের জন্য যথেষ্ট বানিয়ে দিয়েছেন মেহেদী (২/১৫) ও রশিদ (২/১৯)।

এমডি/মানিক

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর