,

সড়ক দুর্ঘটনায় এমপি গুরুতর আহত

news-image

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সাংসদ গোলাম মোস্তফা আহমেদ। আজ বিকেলে জেলার দেলদুয়ার উপজেলার নাটিয়াপাড়ায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহত সাংসদকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হয়। এখন তাঁকে ঢাকায় পাঠানো হচ্ছে।

টাঙ্গাইলের পুলিশের বিশেষ শাখার ডিআই (ওয়ান) হারেস আলি বলেন, সাংসদকে বহনকারী মাইক্রোবাসটি ঢাকা থেকে গাইবান্ধা যাচ্ছিল। গাড়িটি নাটিয়াপাড়ায় পৌঁছানোর পর বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি বাসের সঙ্গে এর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সাংসদসহ ওই মাইক্রোবাসের অপর তিন আরোহী (চালকসহ) আহত হন। এরপর আহত ব্যক্তিদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে আনা হয়।

হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক শহীদুল্লাহ কায়সার বলেন, সাংসদের মাথায় গুরুতর আঘাত লেগেছে। ধারণা করা হচ্ছে, মস্তিষ্কে রক্তক্ষরণ হচ্ছে। তাঁকে দ্রুত ঢাকায় পাঠানো প্রয়োজন।

সাংসদের সঙ্গে থাকা সুন্দরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউল করিম, ব্যক্তিগত কর্মকর্তা রিপন ও চালক মঞ্জু মিয়া এখন হাসপাতালে ভর্তি আছেন। তাঁরা আশঙ্কামুক্ত বলে চিকিৎসকেরা জানিয়েছেন।

দুর্ঘটনার খবর পেয়ে টাঙ্গাইল-৫ আসনের সাংসদ সানোয়ার হোসেন, জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন, পুলিশ সুপার মাহবুব আলম হাসপাতালে আসেন। শেষ খবর পাওয়া পর্যন্ত আহত সাংসদকে ঢাকায় নিয়ে আসা হচ্ছে।পুলিশ যাত্রীবাহী বাসটিকে আটক করেছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর