,

প্রথমবারের মতো সফলভাবে মাথা প্রতিস্থাপন

news-image

বলা যায় এটি চিকিৎসা বিজ্ঞানের একটি অনন্য ঘটনা। যুগান্তকারী এই ঘটনার জন্ম দিয়েছেন ইতালির শল্য চিকিৎসক সের্গিও কানাভেরো। তিনি দাবি করেছেন, বিশ্ব প্রথমবারের মতো সফলভাবে একজনের মাথা অন্য একটি শরীরে প্রতিস্থাপন করতে সক্ষম হয়েছেন তিনি।

কানাভেরো দাবি করে আসছিলেন, এক মানুষের শরীরে অন্য মানুষের মাথা প্রতিস্থাপন সম্ভব। যদিও প্রাথমিক পর্যায়ে তার এই মতকে গুরুত্ব দেয়রি কেউ। বিশেষ করে পশ্চিমা দেশগুলো তাকে এ বিষয়ে পরীক্ষা নীরিক্ষা করার জন্য কোন সুযোগ দিতে চায়নি। এজন্য অবশ্য নৈতিক কারণের দোহায় দেয় তারা। তবে, এক্ষেত্রে এগিয়ে আসে চীন। অবশেষে চীনের এক গবেষণাগারেই সফলভাবে মাথা প্রতিস্থাপন করতে সক্ষম হয়েছেন।

শুক্রবার রাতে কানাভেরো মাথা প্রতিস্থাপনে সফলতার কথা ঘোষণা করেন। একটি মৃত শরীরে জীবিত একজনের মাথা প্রতিস্থাপন করতে গিয়ে স্পাইনাল কড থেকে শুরু করে স্নায়ু এবং রক্ততন্তুগুলো সফলভাবে জুড়ে দিতে সক্ষম হয়েছেন বলে দাবি করেছেন তিনি।

চিনের হারবিন মেডিক্যাল ইউনিভার্সিটিতে এই পরীক্ষামূলক প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। অস্ত্রোপচারে ১৮ ঘণ্টা সময় লেগেছে। চীনা চিকিৎসক রেন শিওয়াপিং কানাভেরোর সহযোগী হিসেবে ছিলেন। ইতোপূর্বে বছরখানেক আগে শিয়াওপিং সফলভাবে হনুমানের শরীরে মাথা প্রতিস্থাপন করেছিলেন। আরটি, দ্য ইনডিপেন্ডেন্ট

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর