,

আমি নিলয়ের ‘হাফ গার্লফ্রেন্ড’ : হীরা

news-image

বিনোদন ডেস্ক : এবার মডেল রোখসানা আলী হীরা অভিনেতা নিলয়ের সঙ্গে বাঁধলেন জুটি। তবে কোনো নাটকে নয়। সম্প্রতি একটি স্বল্পদৈর্ঘ্য’র ছবির শুটিং শেষ করেছেন তাঁরা দুজন। ছবির নাম ‘আমি আর আমার হাফ গার্লফ্রেন্ড’।

ইভান মনোয়ার পরিচালিত ছবিটি নিয়ে বেশ উচ্ছ্বসিত হীরা। এখানে সামান্তা চরিত্রে অভিনয় করেছেন তিনি।

ছবির গল্প প্রসঙ্গে জানতে চাইলে হীরা বলেন, ‘ছবিতে আমি নিলয়ের হাফ গার্লফ্রেন্ড থাকি। হাফ গার্লফ্রেন্ড বিষয়টা কি সেটা এখন খোলাসা করতে চাই না।আমি চাই ছবিটি মুক্তির পর সবাই জানুক। ছবিতে নিলয়ের চরিত্রের নাম রাখা হয়েছে নিলয়।’

ছবির শুটিং উত্তরার বিভিন্ন লোকেশানে হয়েছে বলে জানান হীরা। রাত চারটা পর্যন্ত নাকি ছবির শুটিং করতে হয়েছে।

এ ব্যাপারে হীরা বলেন, ‘শেষ রাতে ছবির শুটিং অভিজ্ঞতা আসলেই ভালো ছিল। ছবির গল্প একটু বেশি রোমান্টিক । আশা করছি, দর্শক অন্যরকম একটি স্বল্পদৈর্ঘ্য ছবি দেখতে পাবেন।’

‘আমি আর আমার হাফ গার্লফ্রেন্ড’ ছবিটি শিগগির একটি ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে বলে জানান হীরা।

বর্তমানে হীরা র‍্যাম্প শো ও নাটকে অভিনয় করে সময় পার করছেন। অন্যদিকে, নিলয় একক ও ধারাবাহিক নাটকে অভিনয় নিয়ে বেশি ব্যস্ত। এর পাশাপাশি পরিচালনা করছেন কিছু স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রও। ভবিষ্যতে অভিনয়ের পাশাপাশি শখের বশে পরিচালনাও করতে ইচ্ছুক এই অভিনেতা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর